ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিটি লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপাশা চৌরাস্তার কাছে ঢাকা বাস কাউন্টারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সকল প্রকার বিভেদ ভুলে বিএনপিকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে। মিলেমিশে দলকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। দল যাকে সমর্থন দেবে, তার বাইরে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। পাশাপাশি প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে লোহাগড়া শহর।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা