সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার পৌর বিএনপির উদ্যোগে বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পহেলা সেপ্টেম্বর সাভার পৌর এলাকায় অনুষ্ঠিত এ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ওবায়দুর রহমান অভি সহ বিএনপি, যুবদল,যুব মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মী।
এসময় নেতাকর্মীরা জিয়া লও লও লও সালাম খালেদা জিয়া লও লও লও সালাম", "তারেক রহমান এগিয়ে চলো" শ্লোগানে পুরো সাভার মুখরিত করে তোলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সালাউদ্দিন বাবু বলেন, "দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দেশবাসীর প্রতি দেওয়া প্রতিটি অঙ্গীকার পূরণে বদ্ধপরিকর। এছাড়া তিনি উল্লেখ করে বলেন, বর্তমান একটি দল দেশের বাইরে থেকে এবং দেশের ভিতর গুপ্তভাবে থেকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। বিগত সরকারের আমলে বিনপির অনেক নেতাকর্মী ১৭ বছর ঠিক ভাবে বাসায় থাকতে পারে নাই। বিভিন্নভাবে নির্যাতিত হওয়ার পরও আন্দোলন সংগ্রামে থেকে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ২১৩ আসন পেয়ে সর্ববৃহৎ সরকারি দল হিসাবে সরকার গঠন করে।বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে এগিয়ে যাচ্ছে তখন একটি গুষ্টি উন্নয়নকে বাধাগ্রস্থ করার চেষ্টা করে যাচ্ছে। সবশেষে তিনি বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশ গঠনে কাজ করি।
এমএসএম / এমএসএম
বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার
কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি
খালিয়াজুরীতে কাদায় বেহাল সড়ক, নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন শাকিল
শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিবন্ধী পরিবারের ফসল নষ্ট-হামলার অভিযোগ
শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ
ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত