ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার


বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি photo বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি
প্রকাশিত: ১-৯-২০২৬ দুপুর ৩:৩
বিদেশফেরত অভিবাসী কর্মীদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দেশে যথাযথভাবে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার। তিনি বলেছেন, বিদেশ থেকে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ হয়ে যাওয়া নয়, বরং এটি নতুন স্বপ্নের শুরু। তাই বিদেশফেরতদের পুনরেকত্রীকরণের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এর মাধ্যমে তাঁরা আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও কার্যকর অবদান রাখতে পারবেন।
আজ সোমবার সকালে বরিশালের ব্র্যাক লার্নিং সেন্টার সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুইজারল্যান্ডের অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ‘প্রত্যাগত অভিবাসী কর্মীদের জন্য রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান কার্যালয়ের ম্যানেজার মোহাম্মদ হোসেন খান। বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় বিদেশফেরতদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে প্রকল্পের নানা সেবামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি বলেন, পুনরেকত্রীকরণ কেবল আর্থিক সহায়তা নয়, এটি একটি সামগ্রিক প্রক্রিয়া; যার সঙ্গে সামাজিক ও মনোসামাজিক মর্যাদাও জড়িত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম নিজ বক্তব্যে বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য যেন শুধু সেবা প্রদান করা না হয়, বরং প্রবাসফেরত ভাইবোনদের জীবনযাত্রার মান পরিবর্তন করাই যেন প্রধান লক্ষ্য হয়, সেটা নিশ্চিত করতে হবে। তাঁদের মনোসামাজিক সহায়তা ও দিকনির্দেশনা দেওয়াকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেব।’
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী বলেন, প্রবাসজীবনের কঠোর সংগ্রাম শেষে দেশে ফিরে অনেকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে চ্যালেঞ্জের মুখে পড়েন। ব্র্যাক তাঁদের আত্মমর্যাদা ফিরিয়ে দিতে এবং নতুন সম্ভাবনা তৈরিতে পাশে এসে দাঁড়িয়েছে।
বিদেশফেরতদের প্রাণিসম্পদ খাতে আত্মকর্মসংস্থান সৃষ্টির পরামর্শ দেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুশান্ত দাশ। তিনি বলেন, দেশে ফেরার পর অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। সঠিক নির্দেশনার অভাবে শুরুতে কঠিন মনে হলেও অভিজ্ঞদের পরামর্শ নিয়ে ছাগল ও হাঁস-মুরগির খামার করার মতো উদ্যোগগুলো বেশ লাভজনক হতে পারে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহাজাদী আক্তার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম সাহাবুদ্দিন আহমেদ, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মুহাম্মদ কামরুজ্জামান, ইউসেপ বাংলাদেশের হেড অব টিভিইটি দুলাল চন্দ্র গোলদার প্রমুখ। এ ছাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মহিলা টিটিসি, বিসিক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও ইসলামী ব্যাংকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশফেরতদের টেকসই পুনরেকত্রীকরণে প্রয়োজনীয় প্রশিক্ষণ, মনোসামাজিক ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে আসছে।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত