ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত-৩


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১-৯-২০২৬ দুপুর ৪:১২

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত মিশুক গাড়ির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় মিশুকে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে খুকনী-শাহজাদপুর আঞ্চলিক সড়কের শ্রীফলতলা ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৫৫)। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান- সকালে একটি ব্যাটারিচালিত মিশুক গাড়িকে একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে মিশুকের যাত্রী রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। 

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত