মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রত্যয়
ভোলার মনপুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় হাজিরহাট সদর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য ডা. কামাল উদ্দিনের সভাপতিত্বে নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, সহসভাপতি হাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির, সদস্য সচিব শাহেদুল ইসলাম শাহীন এবং উপজেলা কৃষক দলের সভাপতি মো. সালাহ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এ সময় বক্তারা দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আগামী দিনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড