ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বড়লেখা সীমান্তে সাড়ে ৫ লক্ষ টাকার ইয়াবাসহ দুই মাদককারবারি আটক


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২৬ দুপুর ৪:১৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বোবারথল এলাকায় সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৭শ’ ৭০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়িকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

আটককৃতরা হচ্ছে- উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই গ্রামের মো. আব্দুল কাদির ও ইমরান হোসেন। 

বিজিবি সূত্র জানিয়েছে, কতিপয় চোরাকারবারি বোবারথলের দুর্গম এলাকা গান্ধাই সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বোবারথল বিওপি এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবি। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়িরা পালানোর চেষ্টা চালায়। এসময় বিজিবি দুইজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। জব্দ করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৩৩ হাজার ৫’শ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান সুজন জানান, বড়লেখা গান্ধাই সীমান্তে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে ১৭৭০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে। রাতে জব্দ ইয়াবাসহ তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। 

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান সোমবার রাত সাড়ে দশটায় জানান, বিজিবি ইয়াবাসহ আটক দুই কারবারিকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত