পটুয়াখালীতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির পাল্টাপাল্টি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বৈরী আবহাওয়া উপেক্ষা করে নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাল্টাপাল্টি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, সাধারন সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মুজিবর রহমান টোটোন সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে সার্কিট হাউস ও জেলা পরিষদ শিশু পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরা হয়।
অপরদিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে বেলা সাড়ে ১০টায় শহরের তিতাস সিনেমা হল রোড সংলগ্ন সুরাইয়া ভিলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, বেলুন-ফেস্টুন উড্ডয়ন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বিএনপি ও মৎস্যজীবী দলের যৌথ উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরণ, বিকেলে কোরআন খতম এবং আসরবাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দুপুরে দুমকি উপজেলা অডিটরিয়ামে পৃথক এক আলোচনা সভায় অংশ নেন আলতাফ হোসেন চৌধুরী। এছাড়া সন্ধ্যায় সুরাইয়া ভিলায় পটুয়াখালী পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় মির্জাগঞ্জ উপজেলা অডিটরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে উপজেলা প্রশাসনের কর্মসূচিতে অংশগ্রহণ, মৎস্য পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ এবং মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মোঃ আশরাফ আলী হাওলাদারের স্ত্রীর কবর জিয়ারত সম্পন্ন করবেন প্রধান অতিথি। এছাড়া জেলা বিএনপির পক্ষ থেকে অ্যাডভোকেট হুমায়ূন কবিরের নেতৃত্বে শহরের ১০টি পয়েন্টে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হবে।
কর্মসূচির শেষ দিন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied