কুতুবদিয়ায় বৈদ্যুতিক খুটি স্থাপন করেছেন এমপি আশেক
কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় গ্রীড লাইনের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের কাজের উদ্বোধন করেছেন কুতুবদিয়া-মহেশখালী আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।
শনিবার (১৬ অক্টোবর) বিকেলে দরবার রাস্তার মাথায় বৈদ্যুতিক খুটি স্থাপন করে কুতুবদিয়ার ঘরে ঘরে শতভাগ বিদ্যুতায়নের কাজের শুভউদ্বোধন ঘোষণা করেন।
এর আগে বৈদ্যুতিক খুটি স্থাপন উপলক্ষে কুতুবদিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় তিনি কুতুবদিয়াকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য প্রকল্প পরিচালককে অনুরোধ করেন। কাজের অগ্রগতির জন্য যাবতীয় সহযোগিতা দানের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া,কুতুবদিয়া ও নিঝুম দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন প্রকল্প'র পরিচালক ফারুক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied