ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বড়দিয়ায় নদী ভাঙ্গন রোধে ব্যবসয়ী ও এলাকাবাসীর মানববন্ধন


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ১-৯-২০২৬ দুপুর ৪:২৪

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার খেয়াঘাট সংলগ্ন নবগঙ্গা নদীর আকস্মিক ভাঙ্গনে নিমেষে ১০/১৫ টি বসতঘর বিলীন হওয়া এবং হুমকির মধ্যে থাকা শতাধিক বসতবাড়ী ও বড়দিয়া বাজার রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা ও এলাকাবাসী।  ০১ সেপ্টেম্বর (মঙ্গলবার)  সকাল ১০ টায় ভাঙ্গন কবলিত স্থানে শত শত নারী পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বড়দিয়া এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, খাশিয়াল ও কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান বি এম বরকতুল্লাহ ও হাসান মামুদ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মধ্যে মোল্যা শাহাদাৎ হোসেন,  সবুজ খান, মামুন খান, ব্যবসায়ী জাহিদুর রহমান কিসমত, সিরাজুল হক শিমুল, ভুক্তভোগী তুহিন,  সুলতানাসহ আরো অনেকে।

বক্তারা বলেন,  গত শুক্রবার ভোরে আকস্মিক নদী ভাঙ্গনে বড়দিয়া খেয়াঘাট সংলগ্ন বসবাসকারী শতাধিক ভুমিহীন পরিবারের ১০/১৫ টি ঘর নদী গর্ভে চলে যায়। এতে বাকিরা হয়ে পড়েছে আতংকিত এবং হুমকির সম্মুখীন হয়ে পড়েছে বাজার।  নদী ভাঙ্গন রোধে আশু ব্যবস্থা না নিলে  আশ্রয়হীন হবে অনেক পরিবার। তাই আপাতত অস্থায়ী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলানোর দাবি জানিয়েছেন তারা। এ ছাড়া হুমকিতে পড়বে   ভাঙ্গন কবলিত স্থানের দক্ষিণে থাকা বড়দিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা,  সরকারী আশ্রায়ন প্রকল্প-২ এবং কাংখীত  ফেরী ঘাট।  তাই বাজারসহ এসব স্থাপনা রক্ষায় বড়দিয়া খেয়া ঘাট থেকে ফেরীঘাট পর্যন্ত স্থায়ী বাঁধের দাবি জানান বক্তারা। 

এদিকে নড়াইল ১ আসনের সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় রেখে দ্রুত নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেওয়ায় এলাকাবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত