আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটই এদেশে সংকট তৈরি করছে -ওয়াদুদ ভূঁইয়া
খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ( ১লা সেপ্টেম্বর ২০২৬) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সুচনা করা হয়। পরে সকাল সাড়ে ১১টায় চেঙ্গি স্কয়ারে থেকে র্যালীর উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
বর্ণাঢ্য র্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শহীদ জিয়ার স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের নিয়ে গাছের চারা রোপন করে এমপি ওয়াদুদ ভূঁইয়া। পরে খাগড়াছড়ি পৌর টাউন হলে গিয়ে আলোচনা সভায় অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, বড় বড় আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেট চক্রই এদেশে সংকট তৈরি করছে। তারা এদেশকে অস্থিতিশীল ও পঙ্গু করার চক্রান্ত করছে। আর দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি।
এ সময় তিনি আরো বলেন, আগামী তিন মাসের মধ্যে বিদ্যুৎ সংকট সমস্যার সমাধান হবে। আওয়ামী লীগের লুটপাটের কারনে বাংলাদেশ সংকটকাল অতিক্রম করছে মন্তব্য করে এই সংকট আর বেশিদিন থাকবেনা বলে জানান তিনি।
আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা,পরিষদ সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,এড. আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজাসহ দলের সিনিয়র নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ