ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জে ইউএনও - এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ১-৯-২০২৬ দুপুর ৪:৩৪
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) এক সাথে অনুপস্থিত থাকায় প্রশাসনিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। এতে জমির খাজনা খারিজসহ গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার চলতি বছরের ২৬এপ্রিল বদলি করা হয়। এরপর থেকে এ পদটি শূন্য রয়েছে। ওই সময় থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পর্যায়ক্রমে তৎকালীন ইউএনও গাজালা পারভীন রুহি এসি ল্যান্ডের দায়িত্ব পালন করেন।
চলতি বছরের ২৮ আগস্ট গাজালা পারভীন রুহি বদলি হয়ে মনোহরগঞ্জ ত্যাগ করলে ইউএনও ও দীর্ঘদিন ধরে এসি ল্যান্ড না থাকায় উপজেলা প্রশাসনের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে ভূমি অফিসে জমির খাজনা খারিজ, নামজারি ও সংশ্লিষ্ট কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ভূমি অফিসে খাজনা খারিজ করতে আসা এক ভুক্তভোগী জানান, খারিজ শেষ করে জমি বিক্রির মাধ্যমে মেয়ের বিয়ে ও পারিবারিক খরচ চালানোর পরিকল্পনা ছিল তার।কিন্তু এসি ল্যান্ড না থাকায় তিনি কাজটি সম্পন্ন করতে পারছেন না।আজ মঙ্গলবার সরেজমিন উপজেলা পরিষদে গিয়ে দেখা যায়, অফিস খোলা থাকলেও অনেক দফতরে কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নেই। প্রশাসনের মূল চালিকাশক্তি ইউএনও অনুপস্থিত থাকায় কর্মচারীদের মধ্যে গাফিলতির প্রবণতাও লক্ষ্য করা গেছে।এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার বলেন - মনোহরগঞ্জ উপজেলায় ইউএনও এবং এসিল্যান্ড নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত ইউএনও এবং এসিল্যান্ড পদে কর্মকর্তা নিয়োগ ও কার্যকর উপস্থিতি নিশ্চিত করে প্রশাসনিক সেবা স্বাভাবিক করা হোক।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ