ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১-৯-২০২৬ দুপুর ৪:৩৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার দিনভর দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
মঙ্গলবার দুপুরে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার নিয়ে অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, জনগণের অধিকার রক্ষা এবং দেশ গঠনে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল পর্যায় পর্যন্ত দলকে আরও সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম. এ. ওহাবসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, সদর থানা বিএনপির সভাপতি হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র, সদস্য সচিব শরীফুল ইসলাম, ছাত্র দলের সভাপতি গোলাম মাহফুজ শুভ, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ। 

এর আগে সকালে জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে জেলা বিএনপির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এসব কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এমএসএম / এমএসএম

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে এলজিইডি’র প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশ টেন্ডার হওয়া ব্রিজ না করে ৫০ লাখ টাকা উত্তোলন

মুকসুদপুরে আওয়ামীলীগ নেতা খোকন বালার পদত্যাগ

ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

রাণীনগরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরায় ডোবা থেকে এক নারীর লাশ উদ্ধার

উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বৈরী আবহাওয়ার কারনে ঘাটে অলস সময় কাটাচ্ছে মহেশখালীর জেলেরা, চোখে মুখে অনিশ্চয়তার চাপ

ঘিওরে বিএনপির বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তিস্তার ভাঙ্গনে হুমকিতে বুড়িরহাট ক্রসবাঁধের সড়ক

পেঙ্গুইন-অ্যালবাট্রসে মুগ্ধ, ফকল্যান্ড সফরকে ‘স্বপ্নের মতো’ বললেন সালাহ উদ্দিন সুমন