ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পেঙ্গুইন-অ্যালবাট্রসে মুগ্ধ, ফকল্যান্ড সফরকে ‘স্বপ্নের মতো’ বললেন সালাহ উদ্দিন সুমন


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২৬ দুপুর ৪:৪২

দক্ষিণ আটলান্টিকের দুর্গম দ্বীপপুঞ্জ ফকল্যান্ড আইল্যান্ডসে স্বপ্নের মতো দুটি দিন কাটিয়েছেন ভ্রমণপিপাসু সালাহ উদ্দিন সুমন। আর্জেন্টিনার উশুয়াইয়া বন্দর থেকে যাত্রা করে দুই দিন পর তাঁর জাহাজ পৌঁছে যায় ব্রিটিশ নিয়ন্ত্রিত ফকল্যান্ড আইল্যান্ডসে।

ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে সালাহ উদ্দিন সুমন বলেন, ফকল্যান্ড আইল্যান্ডসে যেতে সাধারণত যুক্তরাজ্যের ভিসা প্রয়োজন হয়। তাঁর পাসপোর্টে ইউকে ভিসা না থাকলেও ওশানওয়াইড কোম্পানির ব্যবস্থাপনায় তিনি দ্বীপপুঞ্জে যাওয়ার সুযোগ পান। ফকল্যান্ডের রাজধানী স্ট্যানলিতে পৌঁছানোর পর তাঁর পাসপোর্টে সাত দিনের ভিসা দেওয়া হয়।

স্ট্যানলির সৌন্দর্যে মুগ্ধ সুমন বলেন, ছবির মতোই সুন্দর শহরটি। মাত্র প্রায় ৩ হাজার ৬০০ মানুষের বসবাসের এই শহরটি অত্যন্ত পরিচ্ছন্ন ও সাজানো-গোছানো। ছোট ছোট কাঠের তৈরি বাড়িগুলোর সামনে রয়েছে ফুলের বাগান ও সবজির ক্ষেত। এখানকার অধিবাসীরা ব্রিটিশ নাগরিক হিসেবে স্বীকৃত।

ফকল্যান্ড আইল্যান্ডসের সঙ্গে আর্জেন্টিনার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ১৯৮২ সালে দ্বীপপুঞ্জটি নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে আর্জেন্টিনা পরাজিত হলেও দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দেশটির মানুষের দাবির বিষয়টি এখনো বিদ্যমান। আর্জেন্টিনায় ফকল্যান্ড আইল্যান্ডস ‘লাস মালভিনাস’ নামে পরিচিত।

সালাহ উদ্দিন সুমন জানান, আর্জেন্টিনা থেকে ফকল্যান্ড আইল্যান্ডসের দূরত্ব প্রায় ৪৮০ কিলোমিটার। আর্জেন্টিনার বিভিন্ন জায়গায় তিনি দ্বীপপুঞ্জটির মানচিত্র আঁকা দেখেছেন। এমনকি ফুটবল বিশ্বকাপের সময়ও এ দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টাইনদের আবেগের বহিঃপ্রকাশ দেখা যায় বলে জানান তিনি।

তবে রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি দ্বীপপুঞ্জের অনন্য প্রাকৃতিক সৌন্দর্যই সুমনের ভ্রমণকে করেছে আরও স্মরণীয়। আটলান্টিক পাড়ি দিয়ে প্রথম তিনি পৌঁছান কারকাস আইল্যান্ডসে। সেখানেই প্রথমবারের মতো কাছ থেকে দেখেন ম্যাজেলানিক পেঙ্গুইন।

এরপর সন্ডার্স আইল্যান্ডে গিয়ে দেখা পান জেন্টু পেঙ্গুইনের। সেখানে কয়েকটি কিং পেঙ্গুইনও দেখতে পান তিনি। তবে পুরো ভ্রমণে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন অ্যালবাট্রসের বিশাল কলোনি দেখে।

বিশেষ করে ব্ল্যাক-ব্রাউড অ্যালবাট্রসের সৌন্দর্য তাঁর মনে গভীর ছাপ ফেলেছে। চোখের ওপরে লম্বাটে কালো ভ্রুর মতো দাগ থাকায় এ পাখির এমন নামকরণ হয়েছে বলে জানান তিনি।

সুমনের ভাষায়, ফকল্যান্ড আইল্যান্ডসে কাটানো দুটি দিন ছিল তাঁর কাছে ‘স্বপ্নের মতো’। প্রকৃতি, বন্যপ্রাণী, নির্জনতা ও অনন্য ভূপ্রকৃতির অপূর্ব সমন্বয়ে দ্বীপপুঞ্জটির এই সফর তাঁর ভ্রমণজীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব