তিস্তার ভাঙ্গনে হুমকিতে বুড়িরহাট ক্রসবাঁধের সড়ক
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীতে ভাঙন যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার নদীভাঙনের কবলে পড়েছে বুড়িরহাট এলাকার গুরুত্বপূর্ণ ক্রসবাঁধের রাস্তা। মঙ্গলবার ভোর ৪টার দিকে ক্রসবাঁধের রাস্তার উত্তর ও দক্ষিণ পাশে হঠাৎ ভাঙন দেখা দিলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,মঙ্গলবার ভোরে বুড়িরহাট ক্রসবাঁধের রাস্তার একটি অংশে হঠাৎ ভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যেই রাস্তার উত্তর ও দক্ষিণ পাশে ভাঙন বিস্তৃত হতে থাকে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। গুরুত্বপূর্ণ এই বাঁধ ও সড়কে ভাঙন দেখা দেওয়ায় আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের আশঙ্কা,দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ক্রসবাঁধের রাস্তার আরও বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে স্থানীয় যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি আশপাশের বসতবাড়ি, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়তে পারে।
তিস্তা নদীর ভাঙন রাজারহাট উপজেলার নদীতীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি এবং পানি কমার সময় স্রোতের তীব্রতায় প্রতিবছরই বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দেয়। এতে নদীতীরবর্তী মানুষকে বসতভিটা ও ফসলি জমি হারানোর শঙ্কায় দিন কাটাতে হয়।
বুড়িরহাট ক্রসবাঁধের রাস্তার নতুন করে ভাঙন দেখা দেওয়ায় সেই শঙ্কা আরও ঘনীভূত হয়েছে। স্থানীয়দের দাবি, ভাঙন শুরুর পরপরই কার্যকর ব্যবস্থা না নিলে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত বড় আকার ধারণ করতে পারে। তাই জরুরি ভিত্তিতে জিওব্যাগসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন,তিস্তা নদীর ভাঙন আমাদের জন্য নতুন কোনো ঘটনা নয়। প্রতিবছরই কোনো না কোনো এলাকায় ভাঙন দেখা দেয়। ভাঙন শুরু হওয়ার পর দ্রুত ব্যবস্থা না নিলে পরে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়। তাই এবার শুরুতেই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।”
এদিকে ভাঙনের খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুড়িরহাট ক্রসবাঁধে হঠাৎ ভাঙন দেখা দেওয়ার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্রুত ভাঙনরোধে কাজ করা হবে বলে আশা করছি।
স্থানীয়দের প্রত্যাশা,শুধু সাময়িকভাবে ভাঙন ঠেকানো নয়,তিস্তা নদীর ভাঙন থেকে বুড়িরহাট ক্রসবাঁধসহ আশপাশের এলাকা স্থায়ীভাবে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভাঙনপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
Link Copied