বরিশালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বরিশালে নানা আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১২ টায় নগরীর বটতলা থেকে আনন্দ মিছিল বের করেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুর কবির জাহিদ।
একই সময় বিএনপি'র দলীয় কার্যালয় সংক্ষিপ্ত সমাবেশ করে মহানগর বিএনপি। এতে দলীয় স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় নগরীর ৩০টি ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে অনুষ্ঠানের স্থলে উপস্থিত হন বিভিন্ন ওয়ার্ডের নেতারা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের সকল সমস্যা সমাধান করে একটি আধুনিক, স্বনির্ভর, গনতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোড এসে শেষ হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে পৃথকভাবে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বরিশাল জেলা বিএনপি।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এমএসএম / এমএসএম
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা
ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ
চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত
তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম গ্রেপ্তার
ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী
উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা
পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার
Link Copied