ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

১৭৫০ টাকা বেতনের চাকরি থেকে আলিশান ভবন

ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৯-২০২৬ বিকাল ৫:৮

১৯৯৯ সালে মাত্র ১৭৫০ টাকা বেতন স্কেলে চাকরিতে যোগ দেওয়ার পর দীর্ঘ কর্মজীবনে নারায়ণগঞ্জের বিভিন্ন ভূমি অফিসে দায়িত্ব পালন করে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে মোহাম্মদ মোখলেসুর রহমান তালুকদারের বিরুদ্ধে। বর্তমানে তিনি কাঁচপুর ইউনিয়ন ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত আছেন।
অভিযোগ রয়েছে, চাকরিজীবনে বিভিন্ন ভূমি অফিসে দায়িত্ব পালনের সময় নামজারি, জমাভাগ, খাজনা আদায় ও জমির পর্চা (খসড়া) উত্তোলনের ক্ষেত্রে সরকারি নিয়ম উপেক্ষা করে অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগে অভিযুক্ত ।

 ভূমি-সংক্রান্ত বিভিন্ন ভুল ত্রুটি দেখিয়ে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার মাধ্যমে তিনি বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন। অভিযোগকারীদের দাবি, তার কাছে কাজ করাতে গেলে সর্বনিম্ন ১২ হাজার টাকা থেকে শুরু করে ক্ষেত্রবিশেষে ২ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হয়। টাকা না দিলে অনেক ক্ষেত্রে প্রস্তাব দেওয়া হয় না বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন ভূমি অফিসে চাকরি করার সুবাদে মোখলেসুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। কিছুদিন আগেও তিনি সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন। সেখানেও তার বিরুদ্ধে ভূমি-সংক্রান্ত কাজে অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে ভয় আর বলে দাবি সেবা গ্রহীতাদের।
অভিযোগের অন্যতম বিষয় হিসেবে উঠে এসেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা এলাকায় তার নামে থাকা একটি ৭ তলা ভবন। ভবনটির হোল্ডিং প্লেটে লেখা রয়েছে “তালুকদার ভবন, মোহাম্মদ মোখলেসুর রহমান তালুকদার”। হোল্ডিং নম্বর ডি-১৪১/২, রোড নং-০১, ওয়ার্ড নং-০১, পাইনাদি নতুন মহল্লা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
তবে ভবনটি নিয়ে মোখলেসুর রহমানের বক্তব্য ভিন্ন। এ বিষয়ে তার বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভবনটি সম্পূর্ণ তার একার নয়। তার ভাষ্য অনুযায়ী, তিনজন মিলে ভবনটি নির্মাণ করেছেন। মোখলেসুর রহমান জানান তার স্ত্রী দাউদকান্দি পৌরসভায় চাকরি করেন  দুজনের আয় দিয়ে ভবনের দুই তলা নির্মাণ করা হয়েছে। বাকি ফ্লোর তার এক বন্ধু ও এক ভাতিজার বলে দাবি করেন তিনি। এদিকে এলাকাবাসীও বিশ্বস্ত সূত্রে জানা যায় পুরো ভবনটি মোখলেছুর রহমান নিজেরই একা। ভবনটি যদি তার একারী না হতো তাহলে হোল্ডিং প্লেটে তার একার নাম কেন?
মোখলেসুর রহমান আরও জানান, তার স্ত্রীর পদবি অফিস সহকারী কাম কম্পিউটার এবং তিনি ও তার স্ত্রী চাকরি করে উপার্জিত অর্থ থেকেই নিজেদের অংশের ভবন নির্মাণ করেছেন। তবে মুখলেসুর রহমান নিজেই ভবনটির জমি এবং ভবন সহকারে আট থেকে দশ কোটি টাকার মূল্য হবে বলে জানান।

অন্যদিকে, অভিযোগকারীদের দাবি, শুধু ওই ভবন নয়, মোখলেসুর রহমানের নামে-বেনামে আরও সম্পত্তি ও ব্যাংক ব্যালেন্স রয়েছে। তার দীর্ঘ কর্মজীবনের আয় ও দৃশ্যমান সম্পদের মধ্যে সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সম্পদ বিবরণী ও আর্থিক লেনদেন যাচাইয়ের দাবি জানিয়েছেন সচেতন মহল।
সেবা নিতে আসা কয়েকজনের অভিযোগ, ভূমি অফিসে সাধারণ মানুষকে হয়রানি করা হয় এবং নির্ধারিত সরকারি ফি ও প্রক্রিয়ার বাইরে অতিরিক্ত অর্থ না দিলে কাজ এগোতে চায় না। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট নথিপত্র, সেবা গ্রহীতাদের লিখিত অভিযোগ এবং দাপ্তরিক রেকর্ড পর্যালোচনা করা জরুরি। সেবা গ্রহীতির অভিযোগ করেন আটটা বাজে অফিসে থাকার কথা থাকলেও অফিসে আসেন এগারোটা বারোটায়।

এদিকে, মোখলেসুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি জেনেছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।অভিযোগগুলো সত্য হলে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব