ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২৬ বিকাল ৫:৪৯

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরসরাই কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

এসময় তিনি বলেন, “১৭ বছর বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টের যাঁতাকলে পিষ্ট হয়েছে। নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার আদায়ে জাতীয়তাবাদী দল সচেষ্ট। কোনো অপশক্তি এ দেশের অগ্রযাত্রা ঠেকাতে পারবে না।”

এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম চৌধুরী, বর্তমান সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী ও সাবেক সদস্য সচিব, গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব জসিম কমিশনার, মিরসরাই পৌরসভার আহ্বায়ক জামশেদ কমিশনার,  সদস্য সচিব কামরুল হাসান লিটন,সাবেক সদস্য সচিব জাহিদ হোসেন, উপজেলার কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মিরসরাই পৌরসভার যুবদলের আহ্বায়ক কামরুল হাসান,মিরসরাই থানা যুবদল মো: সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা একটি র‌্যালি বের করেন। র‌্যালিটি  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মিরসরাই অংশ প্রদক্ষিণ করে মিরসরাই উপজেলা চত্বরে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির