ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ১-৯-২০২৬ বিকাল ৫:৪৯

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গীর আব্দুল্লাহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় শামীম আহমেদ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিআরটি প্রকল্পের আব্দুল্লাহপুর পলওয়েল এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম আহমেদ বর্তমানে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মানিকদী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, সরকারি মোটরসাইকেলযোগে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ফেরার পথে আব্দুল্লাহপুর পলওয়েল এলাকার সামনে রাস্তার পাশে মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। এর কিছুক্ষণ পর মোটরসাইকেলের পাশেই শামীম আহমেদের মরদেহ পড়ে থাকতে দেখেন গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের সার্জেন্ট রোমান হাওলাদার। পরে সার্জেন্ট রোমান হাওলাদার ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শামীম আহমেদকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার