রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাণীশংকৈল পৌর শহরের প্রগতি ক্লাব এলাকায় নবনির্মিত উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এসময় পৌর ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সিনিয়র সহ-সভাপতি নূর নবী, মাহমুদুন নবী পান্না বিশ্বাস, খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম মানিক, পৌর যুব দলের সাধারণ সম্পাদক মোমিন হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সালেহ, মহিলা দলের নেত্রী মনোয়ারা মোয়াজ্জেম, সহকারী শিক্ষক শরিফ ও কামরুল হুদা প্রমুখ।
পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয় সংলগ্ন সাধারণ পাঠাগার প্রাঙ্গণের পরিত্যক্ত জমিতে গাছের চারা রোপণ করা হয়। কুলিক নদীতে মাছের পোনা অবমুক্ত করণ, গাছের চারা রোপন ও জিয়া সাইবার ফোর্স এর আয়োজনে ফ্রি ব্লাড ক্যাম্পিং করা হয়।
এমএসএম / এমএসএম
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব