ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২৬ বিকাল ৫:৫১

শিক্ষার্থীদের নিজ রক্তের গ্রুপ সম্পর্কে জানানো, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা এবং তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ডাঃ রওন আলম ডিগ্রি কলেজ ও আকবার আল উলুম আলিম মাদরাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মসূচিতে প্রায় ২৫০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের পক্ষ থেকে কলেজ প্রাঙ্গণে রোপণের জন্য বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মোঃ মহসিন মোল্লা, সিনিয়র শিক্ষক (আইসিটি) মোঃ গুলজার হোসেন মুন্সী, শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মোঃ মাসুদ রানা, উপ-পরিচালক আরিফুর রহমান, উপ-নির্বাহী পরিচালক মোঃ শাফায়েত হোসেন, সুজন মুন্সী, হাবিবুর রহমান, উজ্জ্বল মিয়া ও পরিচালক আবদুর রহীম।

বক্তারা বলেন, জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। তরুণ প্রজন্মকে রক্তদান ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ডাঃ আরিফুল ইসলাম পারভেজ, মাহাবুব আলম, ইঞ্জিনিয়ার আফসানুল ইসলাম সজীব, ফারুক হক ফয়সাল, মোঃ ফুল মিয়া, রেজাউল করীম মাস্টারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া নাগরিক টিভি, চ্যানেল এস টিভি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ রওন আলম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল উদ্দিন ভূইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজাউল করীম মাস্টার।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানে সচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ