দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় প্রযুক্তির আধুনিক ছোঁয়ায় আরও এক ধাপ এগিয়ে গেল ‘ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ’। শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে কলেজটিতে আনুষ্ঠানিকভাবে বায়োমেট্রিক হাজিরা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আধুনিক প্রযুক্তিভিত্তিক হাজিরা ব্যবস্থার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহিদুল ইসলাম। হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক নূর করিম নোবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার ঈসমাইল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালুর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে সময়ের সচেতনতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে তা বড় ভূমিকা রাখবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ, প্রেস ক্লাব সভাপতি ইয়াছিন সুমন, আব্দুর রাজ্জাক, মোঃ শরিয়ত উল্লাহ্, আব্দুল লতিফ, বেলায়েত হোসেন, সাংবাদিক জুলফিকার আলমসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, কলেজের সকল প্রভাষক ও শিক্ষার্থীবৃন্দ।
এমএসএম / এমএসএম
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব