ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২৬ বিকাল ৫:৫৪

বগুড়ার আদমদীঘিতে র‌্যাব ১২-এর একটি টিম অভিযান চালিয়ে ১শ বোতল নেশাজাতীয় ফেয়ারডিলসহ দুই নারী মাদক কারবারিকে আটক করে আদমদীঘি থানায় সোর্পদ করেছে। গ্রেফতারকৃতরা হলো, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর (বাগজান) গ্রামের নুর ইসলাম বাবুর স্ত্রী সাজেদা বেগম (৫০) ও সিরাজ সরদারের স্ত্রী রাজিয়া বেগম (৬৫)। গত সোমবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশনের পশ্চিমে সিএনজি স্ট্যান্ডের পপুলার কম্পিউটারের দোকানের সামনে থেকে তাদের আটক করে। এ ঘটনায় র‌্যাব-১২ বগুড়ার নায়েক সুবেদার মেহেদুল হক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। 
মামলা সুত্রে জানাযায়, গত সোমবার সন্ধ্যায় বগুড়া র‌্যাব-১২ এর একটি অভিযানিক টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার রেলওয়ে জংশনের পশ্চিমে সিএনজি স্ট্যান্ডের পপুলার কম্পিউটারের দোকানের সামনে উল্লেখিত দুই নারীকে আটক করার পর তাদের বোরকার ভিতরে অভিনব কায়দায় লুকানো দুজনের নিকট থেকে ৫০ বোতল করে মোট ১শ বোতল ফেয়ারডিল নামক মাদকদ্রব্য উদ্ধার ও তাদের আটক করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানায় গ্রেফতারকৃত দুই নারীকে আদালতে প্রেরন করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি