ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১-৯-২০২৬ বিকাল ৫:৫৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ মীর হেলাল উদ্দিন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার প্রধান প্রধান সড়কে এক আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মীর হেলাল বলেন, "জাতীয়তাবাদী দল বিএনপি সর্বদা সাধারণ মানুষের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। দেশগঠনে এবং সুশাসন প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা অনস্বীকার্য। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে হবে।"

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দলের চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।

উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন সঞ্চালনায় পৌরসভা বিএনপি আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব অহিদুল আলম ওদু'র যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২