ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১-৯-২০২৬ বিকাল ৬:০

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে এসিল্যান্ডের অফিস কক্ষে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​মতবিনিময়কালে নবনিযুক্ত এসিল্যান্ড মাহমুদুল হাসান বলেন, "ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দুর্নীতি ও দালালমুক্ত জনবান্ধব ভূমি অফিস গঠনে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। সরকারের ভূমিনীতি বাস্তবায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোগান্তি নিরসনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।" তিনি উপজেলার সামগ্রিক ভূমি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও গতিশীল করতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

​এ সময় সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ নবনিযুক্ত সহকারী কমিশনারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রশাসনিক কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
​সভায় সাটুরিয়া প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। সাটুরিয়ায় যোগদানের আগে তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

এমএসএম / এমএসএম

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির