ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২-৯-২০২৬ দুপুর ১০:৩৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে পৃথক দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার পাইকেছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের কুড়ারপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মেসার্স খোকন ট্রেডার্সের স্বত্বাধিকারী ও ইটভাটা মালিক মো. শফিকুল ইসলাম খোকনের ইটভাটার দুটি কক্ষ থেকে অবৈধভাবে মজুদ করা ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। এছাড়া একই এলাকার রফিক ট্রেডার্সের মালিক ও বালাইনাশক ডিলার মো. রফিকুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে সাড়ে ৯ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়েছে। অভিযানে অবৈধভাবে সার মজুদের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটা মালিক মো. শফিকুল ইসলাম খোকনকে ৪ লাখ টাকা এবং বালাইনাশক ডিলার মো. রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে উদ্ধার করা সারগুলো জব্দ করা হয়। প্রশাসনের এই আকস্মিক মধ্যরাতের অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষি মৌসুমে কৃত্রিম সংকট তৈরি, অতিরিক্ত দামে সার বিক্রি কিংবা কৃষকদের সারপ্রাপ্তিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে কি না—তা নিয়েও প্রশাসন নজরদারি জোরদার করেছে বলে সংশ্লিষ্টরা জানান। অভিযান চলাকালে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শহিদুল ইসলাম আকন্দ, ভূরুঙ্গামারী থানার এসআই সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ জনগণ। এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত