নোয়াখালীতে চাঁদার দাবিতে বোমা ফাটিয়ে বাড়ির ভাউন্ডারী ওয়াল ভাঙ্গার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা
নোয়াখালীর সোনাইমুড়ীর কেশবপুর গ্রামে বাড়ির ভাউন্ডারী ভাঙচুর, গাছ কেটে ক্ষতিসাধন, জবরদখল, চাঁদা দাবি, মারধর, ককটেল বিস্ফোরণ এবং হত্যার হুমকির অভিযোগে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আদালতে দাখিল করা অভিযোগপত্রে বাদী দাবি করেছেন, অভিযুক্তরা কয়েক দফা তার বসতবাড়ি ও বাড়ির পাশের চলাচলের পথকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি করে তার কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাদী ও তার ছেলেকে মারধর, বাড়িঘর থেকে উচ্ছেদ এবং হত্যার হুমকি দেওয়া হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, প্রথম ঘটনা ঘটে ১৩ মে ২০২৫ সালে সকাল আনুমানিক ১০টায়। দ্বিতীয় ঘটনা ঘটে ১৪ আগস্ট ২০২৬ সালে বেলা সাড়ে ১১টার দিকে এবং তৃতীয় ঘটনা ঘটে ১৬ আগস্ট ২০২৬ সালে ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সবগুলো ঘটনাস্থল হিসেবে বাদীর বসতবাড়ির পার্শ্ববর্তী চলাচলের পথ কেশবপুর গ্রামে।
বাদীর অভিযোগ, তার ঘরের পাশ দিয়ে অভিযুক্তরা তাদের বাড়িতে চলাচল করতেন। ওই চলাচলের পথে অভিযুক্তদের কোনো মালিকানা নেই বলে দাবি করে বাদী অভিযোগ করেন, তিনি ও তার প্রয়াত স্বামী মানবিক কারণে অভিযুক্তদের ওই পথ ব্যবহার করতে দিয়েছিলেন।
পরবর্তীতে ওই পথ আরও প্রশস্ত করার জন্য বাদী ও তার ছেলেদের ওপর চাপ প্রয়োগ করা হয়। বাদী এতে রাজি না হওয়ায় অভিযুক্তরা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে দাবি করা হয়।
অভিযোগ অনুযায়ী, ১৪ আগস্ট ২০২৬ সালের ঘটনায় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে বাদীর কাছে জায়গা দাবি করেন। এতে রাজি না হলে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বাদী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে খুন ও জখমের হুমকি দেওয়া হয়।
১৬ আগস্টের ঘটনায় অভিযুক্তদের কয়েকজনসহ অজ্ঞাতনামা অন্যরা পুনরায় বাদীর সীমানায় প্রবেশ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাকে বাড়িঘর ছাড়া করা এবং খুন-জখমের হুমকি দেওয়া হয়।
বাদী আরও দাবি করেন, তিনি ও তার ছেলে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের শারীরিকভাবে আঘাত করা হয়, এতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।
অভিযোগপত্রে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্তদের কয়েকজন ধারালো ও ভারী যন্ত্রপাতি দিয়ে বাদীর বাড়ির বাউন্ডারি ভাঙার চেষ্টা করেন। বাদী এতে বাধা দিলে তাকে হত্যা ও জখমের হুমকি দেওয়া হয়।
এ সময় সাক্ষী ও এলাকাবাসী ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা পিস্তল দিয়ে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে বাদীর অভিযোগ রয়েছে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রাণভয়ে বাদী ঘটনাস্থল ত্যাগ করলে অভিযুক্তরা তার বাড়ির পূর্ব পাশের প্রায় ৫০ ফুট ভাউন্ডারী ওয়াল ভেঙে ফেলেন। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি এবং বিভিন্ন প্রজাতির গাছ কেটে আরও প্রায় ৫ লাখ টাকার ক্ষতি- সব মিলিয়ে বাদীর প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আদালতে দাবি করেছেন।
বাদীর অভিযোগ, অভিযুক্তরা তার মালিকানা ও দখলীয় জায়গার একটি অংশ দখল করে সেখানে জোরপূর্বক রাস্তা তৈরি করেছেন।
অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, তালিকাভুক্ত দুই অভিযুক্ত বিদেশ থেকে ভিডিও কলের মাধ্যমে অন্যদের নির্দেশনা দিয়েছেন এবং পুরো ঘটনার পরিকল্পনায় ভূমিকা রেখেছেন।
ঘটনার সময় বাদী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে এরপরও অভিযুক্তরা বাদীকে ঘর থেকে বের হলে হত্যা ও জখম করার হুমকি দিয়েঠেন বলে তিনি দাবি করেছেন।
বাদী বিষয়টি এলাকাবাসীকে জানান এবং সোনাইমুড়ী থানায় মামলা করার চেষ্টা করেন। সেখানে প্রতিকার না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হন।
মামলায় ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে, যাদের দেখলে শনাক্ত করতে পারবেন বলে বাদী অভিযোগপত্রে উল্লেখ করেছেন।
মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৮৭, ৩২৩, ৩৮৫, ৪২৭ ও ৫০৬-এর দ্বিতীয় অংশসহ বিস্ফোরক দ্রব্যসংক্রান্ত আইনের ৩/৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বাদীপক্ষ আদালতের কাছে অভিযোগগুলো আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনি উচ্চ বিদ্যালয়
চন্দনাইশে এসিল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, আটক ১
শ্যামনগরে কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার
টঙ্গীতে স্যাগ ফ্যাশনের শ্রমিকদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল লেখা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণে এলজিইডির কর্মশালা
পটিয়ায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে বৃদ্ধা-নাতনিকে পিটিয়ে জখমের অভিযোগ
বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন, পুড়ল দুই বসতঘর
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার, আটক ১
কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের
সকালের সময়ে প্রতিবেদন প্রকাশের পর বোয়ালমারীতে অবৈধ ক্লিনিক বন্ধ করল প্রশাসন
নোয়াখালীতে চাঁদার দাবিতে বোমা ফাটিয়ে বাড়ির ভাউন্ডারী ওয়াল ভাঙ্গার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা