সকালের সময়ে প্রতিবেদন প্রকাশের পর বোয়ালমারীতে অবৈধ ক্লিনিক বন্ধ করল প্রশাসন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে অবৈধভাবে গড়ে উঠা আজকের সারাদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামের সেই ক্লিনিকটি সীলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে একটি ভ্রাম্যমাণ আদালত আকস্মিক অভিযান চালিয়ে অনুমোদন না থাকা এবং ত্রুটিপূর্ণ স্বাস্থ্যসেবা দেওয়ার দায়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় বলে জানাগেছে ।
জানাযায়,নাজমুল আলম পারভেজ ও আতিয়ার রহমান নামে দুই ব্যবসায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই প্রায় বছর খানেক আগে উক্ত বাজারে চিকিৎসা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। নানা অনিয়ম,অব্যস্থাপনার মধ্য দিয়ে তারা রোগীদের ত্রুটি সেবা দেওয়ায় এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক অসন্তোষ বিরাজমান করছিল। এ প্রেক্ষিতে দৈনিক সকালের সময় পত্রিকার অনলাইন পোর্টালে গত ৩১ আগস্ট একটি তথ্য বহুল প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। নড়েচড়ে বসেন স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্তা ব্যাক্তিরাও। এ প্রেক্ষাপটে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসানের নির্দেশে একটি ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটিতে অভিযান চালায়। এসময় বৈধ কাগজপত্র না থাকা সহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উত্থাপিত নানা অনিয়ম,অব্যবস্থাপনার সত্যতা পাওয়ায় সেটি সীলগালা করে দেন আদালত। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ আদালতের নেতৃত্ব দেন বলে জানাগেছে।
এমএসএম / এমএসএম
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব