ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার, আটক ১


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২-৯-২০২৬ দুপুর ২:২১

কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে প্রায় ৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপির একটি চৌকস টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে
অভিযানকালে পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫ বোতল মদ এবং ৩ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৭ হাজার ৫০০ টাকা।

অপরদিকে, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

জামালপুর কান্দিরপাড়া এলাকায় পরিচালিত ওই অভিযানে ভারতীয় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সুজন মন্ডল (২৭) নামে এক যুবককে আটক করা হয়। তিনি কিনার মন্ডলের ছেলে। তার বাড়ি দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিরপাড়া গ্রামে।

আটক সুজনের কাছ থেকে উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, পৃথক দুটি অভিযানে সর্বমোট ৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে তারা সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের