বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন, পুড়ল দুই বসতঘর
চাঁদপুরের মতলব দক্ষিণে বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন লেগে দুটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার দক্ষিণ নওগাঁও এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দুপুরে মতলব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় থেকে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দক্ষিণ নওগাঁও এলাকায় ফারুক ঢালী ও জুয়েল ঢালীর মালিকানাধীন দুটি কাঁচা বসতঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল ৮টা ৩০ মিনিটে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করেন। আগুন লাগার কারণ হিসেবে বৈদ্যুতিক গোলযোগ উল্লেখ করা হয়েছে।
অগ্নিকাণ্ডে আনুমানিক ৭ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ২০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো ব্যক্তি হতাহত বা নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিনের নেতৃত্বে একজন গাড়িচালক ও পাঁচজন ফায়ারফাইটার অংশ নেন। ঘটনাস্থলে যেতে ফায়ার সার্ভিসের গাড়িকে প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।
এমএসএম / এমএসএম
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব