পটিয়ায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে বৃদ্ধা-নাতনিকে পিটিয়ে জখমের অভিযোগ
চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক বিরোধের জেরে আশিউর্ধ্ব এক বৃদ্ধা ও তাঁর নাতনিকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে আজীম উদ্দীন নামে সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গর্জনীয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই এলাকার মছুদা বেগম (৮০) ও তাঁর নাতনি রুবি আকতার (৩৬)। আহত রুবি আকতার এ ঘটনায় পটিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ২০২৪ সালে আজীম উদ্দীনকে আসামি করে আদালতে মামলা করেন রুবি আকতার। এরপর থেকেই তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ তাঁর। প্রায় এক মাস আগেও প্রতিপক্ষের লোকজন বাড়িতে এসে তাঁকে হুমকি দেয় বলে দাবি করেন তিনি।
রুবি আকতারের অভিযোগ, ওই বিরোধের জের ধরে সোমবার সকালে কয়েকজন ব্যক্তি তাঁর ওপর হামলা চালান। তাঁর চিৎকার শুনে ৮০ বছর বয়সী নানি মছুদা বেগম এগিয়ে এলে তাঁকেও লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে দুজনই আহত হন।
এ সময় মছুদা বেগমের গলায় থাকা প্রায় ৯ আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন রুবি আকতার। তাঁর দাবি, চেইনটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যান।
রুবি আকতার বলেন, ‘হামলার পর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসককেও শাসানো হয়েছে, যাতে মেডিকেল সনদ দেওয়া না হয়। আমাদের হত্যার চেষ্টা ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। পাশাপাশি আমার নানির গলার স্বর্ণের চেইনও নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি আরও অভিযোগ করেন, আজীম উদ্দীন নিজেকে বিএনপির লোক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। ফলে ভয়ে অনেকে এ বিষয়ে কথা বলতে চান না।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আজীম উদ্দীন। তাঁর দাবি, রুবি আকতারের কাছে মাটি ভরাটের টাকা পাওনা রয়েছে। ওই টাকা চাইতে গেলে রুবি আকতার তাঁর পার্টনারসহ দুজনকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁকে থামাতে গেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় বৃদ্ধা মছুদা বেগম আঘাত পান বলে দাবি করেন তিনি। পরে তাঁরা নিজেরাই হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন বলেও জানান আজীম।
আজীম উদ্দীন হাইদগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব