ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণে এলজিইডির কর্মশালা


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২-৯-২০২৬ দুপুর ২:২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ সড়ক উন্নয়নকে আরও পরিকল্পিত ও কার্যকর করতে কোর রোড নেটওয়ার্ক চিহ্নিতকরণ, সড়কের অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাই-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জিআইএস প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ সড়কগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামান। সঞ্চালনা করেন উপজেলা এলজিইডির প্রকৌশলী এ কে এম আসাদুজ্জামান।

কর্মশালায় বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস অ্যানালিস্ট ধরণী চাকমা জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক চিহ্নিতকরণ, সড়কের গুরুত্ব নির্ধারণ এবং সংগৃহীত তথ্য যাচাইয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, টেকসই ও পরিকল্পিত গ্রামীণ সড়ক উন্নয়নের জন্য সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনার বিকল্প নেই। কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনসাধারণের যাতায়াত সহজ করতে জনগুরুত্বপূর্ণ সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা প্রয়োজন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় সড়কের বর্তমান অবস্থা, কৃষিপণ্য পরিবহন, মানুষের চলাচল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সঙ্গে যোগাযোগব্যবস্থার বিষয়গুলো তুলে ধরেন।

এ সময় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি আফজাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত