ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে স্যাগ ফ্যাশনের শ্রমিকদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল লেখা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ২-৯-২০২৬ দুপুর ২:২৫
গাজীপুরের টঙ্গীতে স্যাগ ফ্যাশন লিমিটেডের উদ্যোগে শ্রমিকদের অংশগ্রহণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৯০ মিনিটের টানটান উত্তেজনার ম্যাচে ২-২ গোলে ড্র হওয়ার পর অতিরিক্ত ১০ মিনিটেও কোনো দল এগিয়ে যেতে না পারায় শেষ পর্যন্ত ট্রাইবেকারে জয় নিশ্চিত করে ফিনিশিং সেকশন একাদশ। সোমবার বিকেলে টঙ্গীর ভাদাম বালুর মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলাকে ঘিরে স্যাগ ফ্যাশন লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা শুরুর পর থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। নির্ধারিত ৯০ মিনিট শেষে উভয় দল ২-২ গোলে সমতায় থাকে। এরপর ফলাফল নির্ধারণে আরও ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলেও কোনো দল গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ট্রাইবেকারে ফিনিশিং সেকশন একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যাগ ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান পিটার হেনরিচ গেইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান, বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম, কোম্পানির জেনারেল ম্যানেজার (জিএম) মো. রফিকুল ইসলাম, হেড অব কমার্শিয়াল সাইদুজ্জামান সাঈদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় স্যাগ ফ্যাশন লিমিটেডের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা মাঠে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন। খেলা ঘিরে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্যাগ ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান পিটার হেনরিচ গেইল বলেন, শ্রমিকদের কর্মব্যস্ততার পাশাপাশি তাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে কর্মীদের মধ্যে আনন্দ, পারস্পরিক সহযোগিতা ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণ ও বিনোদনের জন্য এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। খেলা শেষে বিজয়ী ফিনিশিং সেকশন একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন স্যাগ ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান পিটার হেনরিচ গেইলসহ আমন্ত্রিত অতিথিরা। শ্রমিকদের কর্মজীবনের একঘেয়েমি দূর করে পারস্পরিক সম্পর্ক ও দলগত চেতনাকে আরও শক্তিশালী করতে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার