শ্যামনগরে কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামে এক কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে বিশাল আকারের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি টহল দলের (সিপিজি) সদস্যরা। সুন্দরবনসংলগ্ন লোকালয়ে চলে আসা সাপটি এর মধ্যে খোয়াড়ের ছয়টি হাঁস-মুরগি গিলে ফেলেছিল।স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িগোয়ালিনী গ্রামের বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর বসতবাড়ির হাঁস-মুরগির খোয়াড়ে সুন্দরবন থেকে অজগরটি ঢুকে পড়ে। গত বুধবার(২ সেপ্টেম্বর)সকালে মুক্তার গাজীর স্ত্রী প্রতিদিনের মতো খোয়াড়ের দরজা খুলে হাঁস-মুরগি বের করতে যান। এ সময় প্রথমে একটি মৃত মুরগি দেখতে পান এবং পরবর্তীতে খোয়াড়ের ভেতরে বিশাল আকারের কুণ্ডলী পাকিয়ে থাকা অজগরটি দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় সিপিজি সদস্যদের বিষয়টি জানান।খবর পেয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ও সিপিজির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কার্যালয়ে নিয়ে আসেন।স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটিকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে এটি যাতে নিরাপদে বেঁচে থাকতে পারে, সে লক্ষ্যে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাপটিকে বনের গহিন অরণ্যে অবমুক্ত করা হচ্ছে।একই সঙ্গে লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে সেগুলোকে হত্যা বা আঘাত না করে তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেওয়ার জন্য স্থানীয় অধিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন এই বন কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ