শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, আটক ১
মাগুরার শালিখায় পাঁচ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাশেম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। ঘটনাটি নিয়ে শিশুটির পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার পোড়াগাছি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে শালিখা থানার এসআই ইকরামুল হুদা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে খোঁজ নেন এবং কাশেমকে আটক করেন। একই সঙ্গে শিশুটিকে তার মায়ের সঙ্গে থানায় নিয়ে আসা হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আটক কাশেম পেশায় একটি রাইস মিলে শ্রমিক। তিনি ওই মিলে প্রায় ১২ বছর ধরে কাজ করছেন। স্থানীয়রা জানান, মিলে প্রতিদিন নারিকেল তেল উৎপাদনের কাজ হয় এবং নারিকেলের খৈল নিতে বিভিন্ন বয়সী শিশুরা সেখানে আসা-যাওয়া করে। অভিযোগকারী শিশুটিও নিয়মিত খৈল নিতে ওই মিলে আসত বলে স্থানীয়রা জানান।
স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, “ছোট ছোট বাচ্চারা প্রতিদিন নারিকেলের খৈল নিতে মিলে আসে। কাশেম সম্পর্কে যে অভিযোগ শুনেছি, তা শুনে অবাক হয়েছি। আমার জানা মতে তিনি ভালো মানুষ। ঘটনাটি অন্য কোনো বিষয় বা ষড়যন্ত্রের অংশ কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন।”
মিলের পাশের এক নারী টেইলার্স ব্যবসায়ী জানান, তিনি প্রায় চার বছর ধরে সেখানে ব্যবসা করছেন এবং এ সময় ধরে কাশেমকে চেনেন। তার ভাষ্য, এমন অভিযোগ শুনে তিনি হতবাক হয়েছেন। তবে ঘটনার প্রকৃত সত্য তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন।
ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ কাশেমকে আটক করে থানায় নিয়ে যায়। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান
এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে শালিখা থানায় মামলা করা হয়েছে । আসামিকে আজ বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ