চন্দনাইশে এসিল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন
চট্টগ্রাম চন্দনাইশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)'র বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তুলে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। গতকাল বিকালে উপজেলার বিজিসি ট্রাস্ট সংলগ্ন নোঙ্গর রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংক্ষুব্ধ পরিবারের পক্ষে লিখিত বক্তব্য দেন মোহাম্মদ সলিমুল্লাহ। লিখিত বক্তব্যে তিনি বলেন,চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) তার ক্ষমতার অপব্যবহার করে নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো নামজারিসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন কাজ করেন। তারও ধারাবাহিকতায় উপজেলার পশ্চিম এলাহাবাদ মৌজার ১০৪০ খতিয়ানের ৩১৮ দাগের পৈতৃক জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমিটি নিয়ে চন্দনাইশ সিভিল জজ আদালতে ‘অপর মামলা-৩৪/২০২৫ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চট্টগ্রামের কার্যালয়ে ‘নামজারি জমাভাগ আপিল নং-১৫৪/২০২৬ বিচারাধীন রয়েছে। মামলা চলাকালীন সময়ে তাকে লিখিত আপত্তির মাধ্যমে নামজারি না করানোর বিষয়ে জানানো হলেও ক্ষমতার অপব্যবহার করে নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো জমির নামজারি করেন। তিনি আরো বলেন তহশিল অফিস বা উপজেলা ভূমি অফিসে প্রতিপক্ষের নামজারির কোনো বৈধ আবেদন না থাকা সত্ত্বেও অনৈতিক লেনদেনের মাধ্যমে গত ৩০ আগস্ট ১০০০৯৩ নম্বর নামজারি খতিয়ান মঞ্জুর করা হয়েছে। তবে এইসব অভিযোগ অস্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন,মিথ্যা অভিযোগ তুলে তাকে ফাঁসানোর জন্য সংবাদ সম্মেলন করেন সলিমুল্লাহ। বাদী-বিবাদী উভয় পক্ষের শুনানি করে সার্ভেয়ার রিপোর্ট অনুযায়ী জায়গায় দলিলের ভিত্তিতে নামজারি দেয়া হয়েছে। তবে জায়গাাটিতে মামলা চলমান থাকলেও আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই। যার কারণে মামলা চলমান থাকলেও নামজারি দেওয়া যায়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ