শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনি উচ্চ বিদ্যালয়
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ) ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর আয়োজিত টুর্নামেন্টের মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে রেলওয়ে হাসপাতাল কলোনী উচ্চ বিদ্যালয়, হোসেন আহম্মদ স্কুলের চৌধুরী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, মাইজপাড়া মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের ১ম ম্যাচে রেলওয়ে হাসপাতাল কলোনী উচ্চ বিদ্যালয় ২ - ১ গোলে আলকরন নুর আহম্মেদ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের ফরহাদ শিকদার সোহাগ ও সাজ্জাদ হোসেন ও বিজিত দলের মেঃ শাহরিয়ার রহমান ১টি করে গোল করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ রেলওয়ে হাসপাতাল স্কুলের জয়ী দলের ফরহাদ শিকদার সোহাগ এর
হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য ও সাবেক গোলরক্ষক আবুল হাসনাত আজাদ।
সকালে অনুষ্ঠিত দিনের ২য় খেলায় হোসেন আহমদ চৌধুরী সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজ ২ - ০ গোলে চর চাক্তাই সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে (গোলদাতা : সোহরাওয়ার্দী শুভ ২টি)। ম্যান অব দ্যা ম্যাচ হোসেন আহম্মদ স্কুলের সোহরাওয়ার্দী শুভ'র হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য ও সাবেক খেলোয়াড় জমির আহাম্মদ।
দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় খেলায় মাইজপাড়া মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয় ৩ - ২ গোলে পাথরঘাটা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে মোঃ আরিফ, মোঃ সাকিব ও মোঃ ইয়াসিন ১টি করে ও বিজিত দলের পক্ষে নিলয় দাশ ২টি গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ মাইজপাড়া স্কুলের মোঃ সাকিব এর হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক রুবেল খান।
দিনের ৪র্থ ও শেষ ম্যাচে দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ৩ - ০ গোলে (গোলদাতা : মোঃ ইফতেখার ২টি ও মোঃ শাহেদ ১টি) হাজী আবদুল আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ দক্ষিণ পতেঙ্গা স্কুলের মোঃ ইফতেখার
এর হাতে পুরস্কার তুলে দেন দৈনিক ইত্তেফাকের ক্রীড়া সাংবাদিক জাকির হোসেন লুলু।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ