কুড়িগ্রামে ৪ জামায়াত নেতাদের বিরুদ্ধে মানববন্ধন
কুড়িগ্রামে বিনিয়োগকৃত ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৪ জামায়াত নেতার বিরুদ্ধে মানববন্ধন করছেন তৃণমূল নেতাকর্মীরা। (০২ সেপ্টেম্বর) বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিনিয়োগকৃত ১২ কোটি টাকা উদ্ধার ও বিচারের দাবি জানান।
মানববন্ধনে অভিযোগ করা হয়, ২০২০ সালে কুড়িগ্রাম জামায়াতের সহ-সেক্রেটারী শাহাজালাল সবুজ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, জামায়েত রুকন আব্দুস সালাম সুজা ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম "ভিশন এন্টারপ্রাইজ" নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন। সে প্রতিষ্ঠানের মাধ্যমে কুড়িগ্রামের ১৫০ জন জামায়েত সদস্যের নিকট থেকে ১২ কোটি টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেন। পরবর্তীতে বিনিয়োগকারীদের লভ্যাংশ ও বিনিয়োগকৃত টাকা ফেরত না দিয়ে তারা সটকে পড়েন। এরপর বিষয়টি জেলা জামায়াতকে জানানো হলে তাদের সদস্য পদ স্থগিত করে এবং তারা আইনী পদক্ষেপ না নিয়ে বসে সমাধানের অনুরোধ জানান। কিন্তু জেলা জামায়াতের আমীর সমাধান করতে ব্যর্থ হলে ভুক্তভোগীরা এই চার নেতার বিরুদ্ধে মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ তৈয়ব আলী, নোমান বিল্লাহ, মাহফুজুল ইসলাম, জাহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন, রুহুল আমীন ও মোসলেমা বেগম সহ ভুক্তভোগীরা ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ