ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

তেঁতুলিয়ায় অপপ্রচার ও মানহানির প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২-৯-২০২৬ দুপুর ২:৩৭

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শিশু ধর্ষনের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে সাবেক উপজলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলাতানা রাজিয়াকে নিয়ে মিথ্যা অপপচার ও মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

আজ বুধাবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেসক্লাবে এ সংবাদ করেন ওই বিএনপি নেত্রী। 

এসময় সংবাদ সম্মেলনে বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া বলেন,গত কয়েক দিন আগে তেঁতুলিয়া উপজেলার টায়াগছ এলাকায় শিশু ধর্ষণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট মানববন্ধনে মিথ্যা অভিযোগে তার নাম জড়িয়ে একটি কুচক্রী মহল গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানি করছেন বলে অভিযোগ করেন। এমসয় তিনি বলেন, তার ছেলে অসুস্থ্য থাকার কারনে তিনি ঢাকায় অবস্থান করছিলেন৷ ঘটনার পর হঠাৎ একদিন ভুক্তভোগী শিশুটির বাবা তাকে মুঠোফোনে কল দিয়ে ধর্ষণ চেষ্টার বিষয়টি জানালে পরে তিনি তাকে ভুক্তভোগী শিশুকে নিয়ে হাসপাতালে ভর্তি ও থানায় গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেন। পরে শিশুরটি বাবা  থানায় গেলেও আবেদন করে থানা থেকে চলে আসেন৷ পরে ওসির মাধ্যমে জানতে পারেন ভুক্তভোগী শিশুটির বাবার বিষয়টি দুই পক্ষের মধ্যে সমাঝোতা করেছে ও একটি আপোষনামা থানায় জমা দিয়েছেন৷ পরে গত ২৯ আগষ্ট একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগের মাধ্যমে  মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে  বিভিন্ন অভিযোগ ছড়ায়৷ পরে মানববন্ধনে তাকে জড়িয়ে  বিভিন্ন অভিযোগ ও অপবাদ দেয়া হয় বলে তিনি দাবী করেন। পরে তিনি এঘটনার তীব্র ও নিন্দা প্রতিবাদ জানান এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তি দাবী জানান।  

তিনি আরও দাবী করেন,তার বিরুদ্ধে যে অভিযোগ  উঠেছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট । 

এসময় সংবাদ সম্মেলন  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান,ইউনিয়ন বিএনপি নেতা মতিকুল ইসলাম, তার দেবর আবু তাহের  ও তার ভাতিজা  বিএনপি সাইদুর রহমান সরকার উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও

তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক

উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,

তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান

জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম পরিচয় নিয়ে বিতর্ক, ৬৪ জনের অভিযোগ

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের