বরগুনায় বাসে অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১
বরগুনা বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ ইব্রাহিম খলিল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে আসা গ্রিন ভিউ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক ইব্রাহিম খলিল বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামের ছত্তার বয়াতীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ইব্রাহিম খলিলের গতিবিধি নজরদারিতে ছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা জানতে পারেন, তিনি ঢাকা থেকে ইয়াবার একটি চালান নিয়ে বরগুনার উদ্দেশে রওনা হয়েছেন। পরে তাকে আটকের জন্য বরগুনা বাসস্ট্যান্ডে অবস্থান নেন অধিদপ্তরের সদস্যরা।
বাসটি বাসস্ট্যান্ডে পৌঁছালে তল্লাশির একপর্যায়ে ইব্রাহিম খলিলকে শনাক্ত করে তার ব্যাগ পরীক্ষা করা হয়। ব্যাগে থাকা কয়েকটি চিপসের প্যাকেটের মধ্যে একটি প্যাকেট অস্বাভাবিক ভারী ও শক্ত মনে হলে সেটি খুলে দেখা হয়। পরে ওই প্যাকেট থেকে পাঁচটি ছোট প্যাকেট উদ্ধার করা হয়। গণনা শেষে প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম খলিল ইয়াবা বহনের কথা স্বীকার করেছেন। ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে বরগুনায় বিক্রির সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে।
বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইব্রাহিম খলিলকে এক হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হাসনাইন পারভেজ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ইব্রাহিম নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ থানায় নিয়ে এসেছেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার তাকে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ