কুতুবদিয়ায় ১ হাজার টাকার জন্য হামলার ঘটনায় থানায় অভিযোগ
কক্সবাজারের কুতুবদিয়ায় পাওনা মাত্র ১ হাজার টাকাকে কেন্দ্র করে মাহমুদুল করিম (৩৭) নামে এক যুবককে কাচের গ্লাস দিয়ে আঘাত করে গুরুতর জখম করার ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তি বাজারের ছালেহ আহমদের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত মাহমুদুল করিম আবদুল হাদী সিকদার পাড়ার মৃত মনির আহমদের ছেলে।
ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম হাবিবুর রহমান প্রকাশ হাবি (৩৮)। তিনি উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের পুতিন্যার পাড়ার মৃত মোজাহের মিয়ার ছেলে। এ ঘটনায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আহত মাহমুদুল করিমের স্ত্রী হোমাইরা বেগম (২৭) বাদী হয়ে কুতুবদিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে মাহমুদুল করিম তাঁর এক বছর বয়সী অসুস্থ ছেলে মো. আদিদকে ডাক্তার দেখাতে শান্তি বাজারে যান। পরে চায়ের দোকান থেকে খাদ্যসামগ্রী কেনার সময় হাবিবুর রহমান পাওনা সুদের এক হাজার টাকা দাবি করে তাঁর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে হাবিবুর রহমান চায়ের দোকানের কাচের গ্লাস ভেঙে মাহমুদুল করিমের মুখে ও মাথায় কোপ দেন এবং তাঁকে টেনেহিঁচড়ে বাইরে এনে মারধর করেন। এতে তাঁর কপাল ও বাম চোখের কোণে গভীর ক্ষত সৃষ্টি হয়। এ সময় কোলেই ছিল তাঁর এক বছরের অসুস্থ শিশুটি, যে নিজেও হামলায় আঘাত পায়।এ সময় বাবার কোলে থাকা এক বছর বয়সী অসুস্থ শিশুসন্তানও আঘাতপ্রাপ্ত হয়।
আহতের স্ত্রী হোমাইরা বেগম বলেন, “মাত্র এক হাজার টাকার জন্য কোলে বাচ্চা থাকা সত্ত্বেও আমার স্বামীকে নৃশংসভাবে মারধর করা হয়েছে। কাচের আঘাতে তাঁর কপাল ও চোখের কাছে মারাত্মক জখম হয়েছে, সেখানে পাঁচটি সেলাই লেগেছে। ঘটনার পর থেকে আমার ছোট বাচ্চাটি আতঙ্কে কেঁদেই চলেছে।”
তবে অভিযুক্ত হাবিবুর রহমান পাওনা টাকাকে কেন্দ্র করে হাতাহাতির বিষয়টি স্বীকার করলেও পরিকল্পিত হামলার অভিযোগটি অস্বীকার করেছেন।
আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল জানান, ঘটনাটি শোনার পর দুই পক্ষকেই শান্ত থাকতে বলা হয়েছে। চিকিৎসাশেষে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হবে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান