তাড়াশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার যোহরের নামাজের পর তাড়াশ কেন্দ্রীয় মডেল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। অনুষ্ঠানে মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও উপজেলার সকল মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর ইসলাম টুটুল। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, যুব দলের আহবায়ক এফএম শাহআলম, ছাত্র দলের সদস্য সচিব শাহাদত হোসেন,পৌর কৃষক দলের আহবায়ক মোঃ আজাদ আলীসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য দুই দিন আগে হঠাৎ করে তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং ঢাকার বারডেম হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ