ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে মাদক সংক্রান্ত শত্রুতার জেরে বাসা থেকে ডেকে নিয়ে পায়ের রগ কেটে এক যুবককে খুনের অভিযোগ


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ২-৯-২০২৬ দুপুর ৪:৫
গাজীপুরের টঙ্গীতে মাদক সংক্রান্ত বিরোধের জেরে নুরুল ইসলাম (৪০) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর সোসাইটি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপিরবাড়ী এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক কারবার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মরকুন ও পাগাড় এলাকার কয়েকজনসহ অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জন নুরুল ইসলামকে তার বাসা থেকে ডেকে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে হাঁটুর নিচে এলোপাতাড়ি কুপিয়ে এবং পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি গুরুতর আহত হন। পরে রাত ১২টার দিকে হামলাকারীরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আহত নুরুল ইসলামকে তার বাসার সামনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে সিএনজিতে তোলার পরপরই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে মরদেহ থানা হেফাজতে নিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এসএম শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় বাবু খান নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়া একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটির সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করা হবে। এরপর তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে সিএনজিচালককেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার