চূড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ ডা. সিয়াম তালুকদার, আনন্দে গোয়ালমারীর তালুকদার পরিবার
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারে বইছে আনন্দের জোয়ার। পরিবারের সন্তান ডা. সিয়াম তালুকদার মে ২০২৬ সালের চূড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তাঁর এই অর্জনে পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
ডা. সিয়াম তালুকদার গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ হোসেন তালুকদারের ছোট ভাই এমারত হোসেন তালুকদারের বড় ছেলে। দৌলতদিকান্দি গ্রামের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের সন্তান সিয়ামের চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল মানুষের সেবা করা। দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও পরিবারের সহযোগিতার মধ্য দিয়ে তিনি চিকিৎসাশাস্ত্রের গুরুত্বপূর্ণ এই ধাপ সফলভাবে সম্পন্ন করেছেন।
সিয়ামের এই সাফল্যে তাঁর পরিবার যেমন আনন্দিত ও গর্বিত, তেমনি গর্বিত পুরো এলাকাবাসী। পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই সিয়াম ছিলেন মেধাবী, পরিশ্রমী ও মানুষের প্রতি সহানুভূতিশীল। ভবিষ্যতে একজন সৎ, দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই তাঁর প্রধান লক্ষ্য।
নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে ডা. সিয়াম তালুকদার বলেন,
“আলহামদুলিল্লাহ, এই সাফল্যের জন্য আমি আমার বাবা-মা, পরিবার, শিক্ষক-শিক্ষিকা, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনের প্রতি চিরকৃতজ্ঞ। চিকিৎসক হওয়া আমার কাছে শুধু একটি পেশা নয়, মানুষের সেবা করার মহান দায়িত্ব। সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে অসহায়, গরিব ও দুঃখী রোগীদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের কাছে আমার জন্য দোয়া কামনা করছি।”
পরিবারের পক্ষ থেকে ডা. সিয়ামের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য সকল আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
তাঁরা আশা প্রকাশ করেন, ডা. সিয়াম তালুকদার ভবিষ্যতে চিকিৎসাসেবায় নিজেকে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করবেন এবং অসহায় মানুষের পাশে থেকে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
পরিবারের সদস্যরা মহান আল্লাহর কাছে তাঁর সুস্বাস্থ্য, জ্ঞান, প্রজ্ঞা, বিনয় ও কর্মজীবনে সফলতা কামনা করেছেন। পাশাপাশি তাঁর অর্জন যেন মানুষের কল্যাণে কাজে লাগে, সেই দোয়াও করা হয়েছে।
আলহামদুলিল্লাহ। ডা. সিয়াম তালুকদারের জন্য রইল আন্তরিক অভিনন্দন, দোয়া ও শুভকামনা।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ