কালিয়ায় উপজেলা ভূমি অফিসের কর্মচারী মাসুমের ঘুষ নেওয়ার বিরুদ্ধে একাধিক দপ্তরে অভিযোগ
নড়াইলের কালিয়ায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী (প্রসেস সার্ভার) মাসুম বিল্লাহর বিরুদ্ধে জমি সংক্রান্ত কাজ করে দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার বিষয়ে একাধিক দপ্তরে অভিযোগ দিয়েছেন মোঃ জিল্লাল মোল্যা নামে এক ভুক্তভোগী। নগদ টাকা ঘুষ নেওয়া এবং পরে আরও টাকা দাবি করার অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) বরাবর পাঠিয়েছেন।
জিল্লাল মোল্যা উপজেলার শীতলবাটি গ্রামের মৃত মুঞ্জিল মোল্যার ছেলে এবং অভিযুক্ত মাসুম বিল্লাহ নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী (প্রসেস সার্ভার) মাসুম বিল্লাহ অভিযোগ দাতার জমি সংক্রান্ত বিষয়ে সুবিধা দেওয়ার কথা বলে প্রথমে ২০ হাজার টাকা ঘুষ নেন। পরে কাজ না করে আরও ২ লাখ টাকা দাবি করেন। এছাড়া পেড়লী বাজারের একটি দোকান থেকে কাজ করে দেওয়ার সূত্র ধরে বিভিন্ন সময়ে প্রায় ২০ প্যাকেট বেনসন সিগারেট নিয়েছেন। যার মূল্য প্রায় ৮ হাজার টাকা। ভুক্তভোগী বিষয়টির তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যাতে ঘুষ দেওয়া টাকাটা ফেরত পান সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে অনুসন্ধান কালে বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের আরেক ভুক্তভোগী নুর ইসলাম জানান, জমি সংক্রান্ত বিষয়ে ভয়ভীতি দেখিয়ে মাসুম বিল্লাহ তার কাছ থেকে নিয়েছেন ৩০ হসজার টাকা। তিনিও এ বিষয়ে অভিযোগ দিবেন বলে জানান।
এ দিকে চলতি বছরের ২৭ মে "দ্যা কালিয়া" নামের একটি ভুয়া ফেসবুক আইডিতে মাসুম বিল্লাহর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে পোষ্ট করে যা ভাইরাল হয়। সেখানে
কালিয়া উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারী মাসুম বিল্লাহর অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি এবং প্রায় ১০ বছরের চাকরিজীবনে তিনি আলিশান ডুপ্লেক্স বাড়িসহ নিজের ও বেনামে একাধিক সম্পদ করেছেন বল পোস্ট করা হয় এবং তার আয়-ব্যয় ও সম্পদের উৎস তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
অভিযুক্ত মাসুম বিল্লাহর সাথে কথা হলে জানান, অভিযোগকারীকে তিনি চেনেন না এবং ফেসবুকে ফেইক আইডির পোষ্টের কোন সত্যতা নেই বলে তিনি জানান। তবে এ বিষয়ে তিনি সাংবাদিকদের নিউজ না করার অনুরোধ করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ