রাজারহাট খাদ্য গুদামে অনিয়ম,দুর্নীতি এবং ওসিএলএসডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহসহ বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয়রা। একই সঙ্গে খাদ্য গুদামের কর্মকর্তা (ওসিএলএসডি)এর ভূমিকা তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে প্রেসক্লাব রাজারহাটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন,কৃষক শহিদুল ইসলাম,মনি মিয়া,রেজাউল করিম,পলাশ মোল্লা, কৃষকের পক্ষে বক্তব্য প্রদান করেন আব্দুল কুদ্দুস,নয়ন আলী,আসাদুর রহমান সহ আরো অনেকে।
এসময় বক্তারা অভিযোগ করেন, রাজারহাট সরকারি খাদ্য গুদামে সরকারি নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ না করে ধান সংগ্রহ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে স্থানীয় কৃষকদের নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হতে হচ্ছে। সরকারি গুদামে ধান সরবরাহ করতে গিয়ে কৃষকদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, সরকারি খাদ্য গুদাম কৃষকের উৎপাদিত ধান চাল ন্যায্যমূল্যে সংগ্রহ ও সংরক্ষণের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সেখানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠা অত্যন্ত উদ্বেগজনক। এসব অভিযোগের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের খাদ্য সংগ্রহ কার্যক্রমের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
মানববন্ধন থেকে রাজারহাট সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহসহ সব কার্যক্রমের বিষয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।
এ সময় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিএলএসডি এর ভূমিকা বিশেষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে কৃষকদের হয়রানি ও ভোগান্তি বন্ধে খাদ্য গুদামের কার্যক্রমে স্বচ্ছতা,জবাবদিহি ও নিয়মনীতি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, কৃষকের উৎপাদিত ধান সরকারি নির্ধারিত নিয়মে সংগ্রহ করা এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তাই উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এবিষয়ে খাদ্য গুদামের ওসি- এলএসডি হুমায়ুন কবিরের সাথে দেখা করতে গেলে অফিসে তাকে পাওয়া যায়নি এবং মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ