প্রায় দুই যুগ পর কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব
২১ বছর পর আগামী ৪সেপ্টেম্বর'২৬ শুক্রবার কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির ত্রি -বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন এ ভোটে মোট ২০ পদের বিপরীতে সর্বমোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতায় অংশ গ্রহণ করছেন। উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা লিফলেট নিয়ে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পুরো বাজার এলাকা আলোকসজ্জা সহ ব্যানার ও ফ্যাষ্টুনে ছেয়ে গেছে।
এস আলম নিটিং এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ শাহ আলম হরিণ প্রতীক নিয়ে শেষ মুহূর্তে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।
। অারেক প্রার্থী মেসার্স জনতা ক্লথ ষ্টোরের মালিক রওশন আমিন আজাদ রিন্টু সাবেক মেয়াদ উত্তীর্ণ কমিটির ২১ বছর ধরে সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এবারও মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। কিন্তু সাধারণ ব্যবসায়ী ভোটারগণ এবার নেতৃত্বে পরিবর্তন চায়। যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে নিজেদের ভাগ্যের উন্নয়ন করতে চায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০০৫ সালে কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নামক একটি সংগঠনের কার্যনির্বাহী কমিটি ব্যবসায়ীদের ঘরোয়া ভোটের মাধ্যমে ৩ বছরের জন্য গঠিত হয়। প্রতি তিন বছর পরপর নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠিত হওয়ার নীতিমালা থাকলেও পরবর্তী সময়ে আর কোন নির্বাচন হয়নি।
সাধারণ ভোটারা বলেন, সাংগঠনিক দক্ষতা, সঠিক নেতৃত্ব দেয়ার যোগ্যতা, ন্যায্য কথা বলা ও অন্যায়ের বিরুদ্ধে আপস না করা এবং ভোটারদের স্বার্থ রক্ষা করতে পারবে তাদেরকেই আমরা ভোট দেব।
অনেক ভোটাররা বলেন বিগত কমিটিভোটারদের স্বার্থ রক্ষা করতে পারেননি।
এদিকে বিনা প্রতিদ্বন্দীতায় সহ দপ্তর সম্পাদক পদে বিজয়ী আব্দুর রহমান রিপন বলেন, ২১ বছর পর দায়িত্বশীল ও সচেতন ভোট প্রয়োগের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী, কার্যকর ও ব্যবসায়ীবান্ধব সংগঠন গড়ে তোলার সু দৃঢ় সংকল্প ব্যক্ত করেন । তিনি যোগ্য ও সৎ নেতৃত্বকে বেঁচে নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে সাধারণ ভোটারদের মধ্যে বিসমিল্লাহ ক্লথ ষ্টোরের মালিক সুমন মিয়া, অঙ্গ আবরনীর মালিক ইউছুফ তালুকদার,রাসেল গার্মেন্টসের মালিক আবুল কালাম খান, ড্রেস পয়েন্ট এর মালিক রিপন মিয়া, সানমুন টেইলার্সের মালিক আব্দুস সাত্তার, মেসার্স আদব বস্ত্রালয়ের মালিক আকবর হোসেন তালাশ, আফজাল গার্মেন্টসের মালিক আফজাল হোসেন ঢালী, নিউ শাওন ফ্যাশনের মালিক আতিকুর রহমান, ফ্যাশন হাউজের মালিক আলমগীর হোসেন, আব্দুল্লাহ পান স্টোরের মালিক টিপু ইসলাম, ইয়োলো ব্র্যান্ডের মালিক শেখ আলী আজম, মেসার্স শাওন গার্মেন্টসের মালিক মোঃ আব্দুল করিম, এ প্রতিবেদককে জানান,,দীর্ঘদিন পর কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজারে অনুষ্টিতব্য নির্বাচনকে ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নানা সমস্যায় জর্জরিত ব্যবসায়ীরা।
সাধারণ ভোটাররা অভিযোগ করে বলেন, বিগত কমিটি নানা সমস্যা জর্জরিত। ২১ বছরেও কোন উন্নয়নের করতে পারেনি ভোটারদের জন্য। এমনকি আজ অবধি বাজারে একটি মহিলা টয়লেট নেই, সংগঠনের ঘড় নেই, দুস্থ ব্যবসায়ীদের চিকিৎসা সহায়তা নেই, দুর্যোগকালীন কল্যান ফান্ড নেই, কন্যা দায় গ্রস্থ পিতাদের দূর্দশার অন্ত নেই। মামলায় আইনী কোন সহায়তা নেই। যারা আমাদের সাধারণ ব্যক্তিদের স্বার্থ রক্ষা করতে পারবে আমরা তাদেরকে নির্বাচিত করব।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ
রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি
রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার
পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা
শিবচরে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা
ঐতিহ্যের 'হাউজি' খেলার ঠাঁই শুধু স্মৃতির ক্যানভাসে
গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস
বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন রামুর কৃষক