পূর্বাচলে চার দিনব্যাপী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিস
সেমস গ্লোবালের আয়োজনে পূর্বাচলে চারদিনব্যাপী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে পূর্বাচল উপশহরের ৪ নং সেক্টরের বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টারে চারদিন ব্যাপী এ এক্সিবিশনের উদ্বোধন করা হয়।
সেমস গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
এসময় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তরের সচিব ও মহাপরিচালক ড. মো. আবদুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন এবং বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসাইন।
শিল্প খাতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইএর প্রশাসক মো. ফজলুল হক, বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সেক্রেটারি মেজর মো. সাইফুল ইসলাম, পিএসসি, সিএসএসএম (অবঃ) এবং বিকেএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমল পোদ্দার, সিআইপিসহ আরো অনেকে।
এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশের কর্মসংস্থান ও উন্নয়নে টেক্সটাইলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে পরিবর্তন খুব দ্রুত হচ্ছে প্রতিযোগিতামূলক যে প্রযুক্তি তার সাথে আমাদের খুব দ্রুত সংযোজন হতে হবে। আমি বিশ্বাস করি আমাদের উদ্ভাবনী শক্তি ক্ষমতা ও দক্ষ মানব সম্পর্কে আধুনিক প্রযুক্তির সাথে সম্পর্ক করতে পারলে বাংলাদেশের মতো টেক্সটাইল ও অ্যাপারেল উৎপাদনে একটি আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা সম্ভব। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করলে এ খাতকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবো।
এমএসএম / এমএসএম
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১
চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা
নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী