ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

লোডশেডিংয়ের কারণে শরণখোলায় চরম বরফ সংকট, ইলিশের ভরা মৌসুমে বিপাকে হাজারো জেলে।


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ২-৯-২০২৬ দুপুর ৪:১৩

বাগেরহাটের শরণখোলাসহ উপকূলীয় এলাকায় তীব্র লোডশেডিংয়ের কারণে ভয়াবহ বরফ সংকট দেখা দিয়েছে। ইলিশ আহরণের ভরা মৌসুমে প্রয়োজনীয় বরফ না পেয়ে সাগরে যেতে পারছেন না জেলেরা। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ইলিশ আহরণে নিয়োজিত কয়েক হাজার মৎস্যজীবী ও আড়তদার।

​অনুসন্ধানে জানা যায়, শরণখোলা উপজেলার তিনটি বরফকলের ওপর স্থানীয় শতাধিক ফিশিং ট্রলার ছাড়াও পার্শ্ববর্তী মোরেলগঞ্জ, মঠবাড়িয়া ও ভাণ্ডারিয়া উপজেলার শত শত ট্রলার নির্ভরশীল। একটি পূর্ণাঙ্গ ক্যান বরফ জমতে টানা ৭-৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে দিন-রাত মিলিয়ে বারবার বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে চাহিদার এক-তৃতীয়াংশ বরফও উৎপাদন করা সম্ভব হচ্ছে না।

​বরফের অভাবে উপকূলের বিভিন্ন ঘাটে অসংখ্য ট্রলার অলস নোঙর করে আছে। এর মধ্যে সংকটের সুযোগ নিয়ে বরফের দামও বৃদ্ধি করা হয়েছে। আগে পূর্ণাঙ্গ জমা প্রতি ক্যান বরফের দাম ছিল ১৭০ টাকা, সেখানে এখন আংশিক জমা বরফ কিনতে হচ্ছে ২০০ টাকায়। ভালোভাবে না জমায় এই বরফ টেকসই হচ্ছে না এবং ট্রলারের খোন্দকেই (সংরক্ষণাগার) তা গলে যাচ্ছে। শরণখোলা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে বরফ নিতে আসা ‘এফবি মারুফ’ ট্রলারের মালিক মো. হারুন হাওলাদার বলেন, "কারেন্ট না থাকায় বরফ পাচ্ছি না। সময়মতো সাগরে যেতে না পারলে মাছ ধরার এই গোন (জো) মিস হয়ে যাবে।" ​মৎস্য আড়তদার মো. কবির হাওলাদার জানান, লাখ লাখ টাকা বিনিয়োগ করে জেলেরা সাগরে যেতে না পারায় তারা এখন ব্যাপক লোকসানের আশঙ্কায় দিন পার করছেন। শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, দ্রুত এই বিদ্যুৎ ও বরফ সংকটের সমাধান না হলে কয়েক হাজার জেলে এবং মহাজনকে পথে বসতে হবে। বরফকল মালিক সমিতির নেতা বাবুল দাস হতাশা প্রকাশ করে বলেন, "প্রতিদিন ১৫-১৬ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। বরফ উৎপাদন করতে না পারলেও আমাদের ঠিকই নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের ঘানি টানতে হচ্ছে।"

​সার্বিক বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির শরণখোলা সাব-জোনাল অফিসের এজিএম জাহিদ রেজা বলেন, "শরণখোলায় প্রতিদিন ১৩ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে আমরা জাতীয় গ্রিড থেকে সরবরাহ পাচ্ছি মাত্র ৪ থেকে ৫ মেগাওয়াট। ঘাটতি ব্যাপক হওয়ায় লোডশেডিং দেওয়া ছাড়া কোনো উপায় নেই।" সহসাই এই সংকট পুরোপুরি কেটে যাওয়ার বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ

রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার

পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা

শিবচরে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা

ঐতিহ্যের 'হাউজি' খেলার ঠাঁই শুধু স্মৃতির ক্যানভাসে

গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস

বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন রামুর কৃষক

বড়লেখায় দিনদুপুরে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, টাকা-স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট