ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

১২৫টি গুরুত্বপূর্ণ রাস্তা গেজেটভুক্তসহ উন্নয়নকাজের স্মৃতিচারণ

মাগুরা সদরের উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল কবিরের বিদায় সংবর্ধনা


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ২-৯-২০২৬ দুপুর ৪:১৬

মাগুরা সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিদায়ী উপজেলা প্রকৌশলী মো. আবদুল্লাহ আল কবিরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন মাগুরায় দায়িত্ব পালনকালে ১২৫টি গুরুত্বপূর্ণ রাস্তা গেজেটভুক্তকরণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজের স্মৃতিচারণ করেন তিনি।বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) মাগুরা সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মাগুরা সদর কার্যালয়ের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনিযুক্ত উপজেলা প্রকৌশলী শোয়েব মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আ.ন.ম. ওয়াহিদুজ্জামান। এ সময় এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিদায়ী উপজেলা প্রকৌশলী মো. আবদুল্লাহ আল কবির তার বক্তব্যে বলেন, মাগুরায় দীর্ঘ সময় কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। দায়িত্ব পালনকালে জেলার অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করতে পেরেছেন। এর মধ্যে ১২৫টি নতুন গুরুত্বপূর্ণ রাস্তা গেজেটভুক্তকরণ, মাগুরা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ, গ্রামীণ সড়ক উন্নয়ন এবং হাট-বাজারের অবকাঠামো উন্নয়ন উল্লেখযোগ্য।
নিজের অপূর্ণ কাজের কথা তুলে ধরে আবদুল্লাহ আল কবির বলেন, মাগুরা সদর উপজেলার সিরিজদিয়া বাওড় ইকোপার্ক নির্মাণের ডিপিপি তৈরির কাজ অনেক দূর এগিয়েও শেষ পর্যন্ত থেমে গেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মাগুরার মানুষের জন্য একটি সুন্দর বিনোদনকেন্দ্র ও নির্মল পরিবেশে সময় কাটানোর সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, তিনটি বড় সেতু নির্মাণসহ বেশ কয়েকটি দোতলা গ্রামীণ প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি নতুন কয়েকটি প্রকল্পও বাস্তবায়নের পথে রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে মাগুরার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী আ.ন.ম. ওয়াহিদুজ্জামান বিদায়ী উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল কবিরের কর্মজীবনের বিভিন্ন দিকের প্রশংসা করেন। তিনি তার ও তার পরিবারের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
একই সঙ্গে নবনিযুক্ত উপজেলা প্রকৌশলী শোয়েব মোহাম্মদ আরও দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে মাগুরার অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী প্রকৌশলী মো. আবদুল্লাহ আল কবিরের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা তার দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যৎ জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।পরে অনুষ্ঠানের সভাপতি নবনিযুক্ত উপজেলা প্রকৌশলী শোয়েব মোহাম্মদ বিদায়ী প্রকৌশলী আবদুল্লাহ আল কবিরের সুস্বাস্থ্য, সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার