বেনাপোল বন্দরে ইমিটেসন পণ্য সিন্ডিকেটের কারসাজিতে রাজস্ব ফাঁকি
দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে ইমিটেসন পণ্য সিন্ডিকেটের কবলে পড়ে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। আর এ সিন্ডিকেটের সাথে কাস্টমস কর্মকর্তারা হাত মিলিয়ে কনসাইনমেন্ট প্রতি বেঁধে দেওয়া ঘুস বানিজ্যে চলছে লুটপাটের মহাউৎসব। কাস্টমস হাউসের উর্দ্ধতণ কর্মকর্তার যোগসাজসে পরীক্ষণ কারসাজি আর ফাইল প্রতি ঘুস বাণিজ্যের পাতানো ফাঁদে সিন্ডিকেটের ফাইলে সর্বনিন্ম ডিউটিতে ইমিটেসন পণ্য চালান খালাস মিলছে।
অভিযোগ রয়েছে, পূর্ব চুক্তি অনুযায়ী বেনাপোল কাস্টম হাউসের (আইআরএম) টিমের দায়িত্বে থাকা কর্মকর্তাদের যোগসাজসে নাম মাত্র পরীক্ষণ আর পূর্ব চুক্তি অনুযায়ী কনসাইনমেন্ট প্রতি মোটা অংকের ঘুসের কারসাজিতে খালাশ মিলছে আমদানিকৃত ইমিটেসন পণ্য চালান। মূলত সিন্ডিকেট চক্রটি আমদানি পণ্য চালানে ঘোষণায় থাকে সল্পযুক্ত গ্লাস বেঙ্গল আর নিয়ে আসে উচ্চ শুল্কযুক্ত গোল্ড প্লেটেড(জিপি) ইমিটেসন পণ্য। পরীক্ষণ কারসাজি আর সাফটা সুবিধা দিয়ে সিন্ডিকেট চক্রের সাথে হাত মিলিয়ে আটক চালানও অনায়াসে খালাশ পাচ্ছে এ বন্দরে।
বন্দর সূত্রে জানা যায়, গত ২৩ আগষ্ট ঢাকার আমদানিকারক সালমান এন্টারপ্রাইজ (১৭২ চকবাজার, ঢাকা) ৭১৪ প্যাকেজ গ্লাস ওয়্যার ও ইমিটেসন পণ্য আমাদানি করে। পণ্য চালানটি শুল্কায়ণের জন্য বেনাপোল বন্দরে “প্যারেন্ট’স ইন্টারন্যাশনাল বিসনেজ সেন্টার” নামীয় সিঅ্যান্ডএফ উক্ত পণ্য চালানটি গ্রহন করে বন্দরের ১২ নং শেডে নামায়। উক্ত পণ্য চালানটিতে মিথ্যা ঘোষণার তথ্য থাকায় গোয়েন্দা সংস্থা কর্তৃক লক করা হয়। চালানটির মেনিফেস্ট নম্বর: ৬০১২০২৬০০২০০৫০৮৫৫ ও বি/ই নং-৫৬৮১৫ তারিখ: ২৩/০৮/২০২৬ইং। পণ্য চালানটিতে পরীক্ষণ চলেছে বলে জানা গেছে এবং সিএ্যান্ডএফ সিন্ডিকেট কর্তৃক বিরাট ব্যবধানে সর্বচ্চ টিআর (ট্যাক্স রেজুলেশন) নিয়ে পণ্য চালান খালাশ পেয়ে যাবে। যেন দেখার কেও নেই। অভিভাবকহীন বন্দরে পরিনত হয়েছে এ বন্দর।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,বেনাপোল বন্দরে ইমিটেসন পন্যে শুল্কায়নে শুল্ক ফাঁকির সিন্ডিকেট গড়ে তোলায় এই আমদানিকারকের ভিন্ন নামে আরও একটি ৬৬৯ প্যাকেজ পণ্য চালান বন্দরে একই ১২ নং শেডে নামিয়েছে যার আমদানিকারক তামান্না কর্পোরেশন (ঢাকা)। মেনিফেস্ট নম্বর: ৬০১২০২৬০০১০০৫১৭৪৪,তারিখ: ২৫/০৮/২০২৬ইং। এ চালানেও শুল্ক ফাঁকির পণ্য রয়েছে। আন্ডার ইনভয়েসিং করে কোটি কোটি টাকার পণ্য অর্ধ লাখ টাকা দেখিয়ে ভাড়া লাইসেন্সে পণ্য খালাশ করে পিওন থেকে কোটিপতি বণে যাচ্ছে।
সূত্র জানায়, ইসলামি ব্যাংক বাংলাদেশ এল/সি নং- ০০০০০৮৮২২৬০১১১৩০-এর বিপরীতে ৪৬ লাখ ৯ হাজার টাকার ঘোষণায় ৭১৪ প্যাকেজ ইমিটেসন জুয়েলারী আমদানি করা হয়েছে। কিন্ত প্রকৃত পক্ষে এ চালানে ৫ কোটি টাকার পণ্য রয়েছে। তাছাড়া পণ্য চালানটি ওজন স্কেল কারসাজি করা হয়েছে বলে সূত্র জানায়। সিঅ্যান্ডএফ কর্তৃক ঘোষণাপত্রে (১৩১ প্যাকেজ) বেঙ্গল চুড়িতে গ্রস ওজন দেখানো হয়েছে ৪৪৬৩ কেজি,আর নীট ওজন দেখানো হয়েছে ৩০৪৭ কেজি অথাৎ এই পণ্যতে তারতম্য দেখানো হয়েছে ১৪১৬ কেজি ফলে টিআর দাঁড়ায় ৪৬.৪৭%। ৫৭৫ প্যাকেজ ইমিটেসন জুয়েলারী ও বেজ মেটালে গ্রস ওজন দেখানো হয়েছে ২৫৫২২ কেজি,আর নীট ওজন দেখানো হয়েছে ১৬৯৯৪ কেজি অথাৎ এই পণ্যতে তারতম্য দেখানো হয়েছে ৮৫২৮ কেজি ফলে টিআর দাঁড়ায় ৫০.১৮%। প্লাস্টিক চুড়ি ২ প্যাকেজ, আর্টি ফেসাল ফ্লোয়ার ১ প্যাকেজ ও এমটি বক্স ৫ প্যাকেজ।
স্বচ্ছ আমদানিকারকরা জানান, গ্লাস বেঙ্গল চুড়ি ২ ডলার,ইমিটেসন জুয়েলারি ৫ ডলার ও ৮ ডলারে এ্যাসেসমেন্ট হয়ে থাকে। কিন্তু খুলনার (কুয়েট) থেকে নাম মাত্র ১ টি আইটেম টেষ্ট করিয়ে এনে ৮ ডলারের পণ্য মোটা অংকের লেনদেনের মাধ্যমে ৫ ডলারে শুল্কায়ণ করছে। এছাড়া ইমিটেসন পণ্যের প্যাকেজ বেঙ্গল চুড়ি ঘোষণায় খালাস করছে। কাস্টমস কর্তৃপক্ষের নজরদারীতে এই পণ্য চালান থেকে যদি হারের সেট, ব্রেসলেট ও চুড়ি ঢাকার (বুয়েটে) পাঠিয়ে টেস্ট করানো যায় তাহলে সঠিক পণ্য নির্ধারণ হবে এবং কোটি টাকার শুল্ক ফাঁকি ধরা পড়বে। একই সাথে আন্ডার ইনভয়েসিং করে হুন্ডির মাধ্যমে ভারতে টাকা পাঠিয়ে আমদানিকারক ও সিঅ্যান্ডএফের কারসাজি পরিস্কার আয়নায় মত ফুটে উঠবে। তাছাড়া আমদানিকারক দ্বারা ভারতের (জিএসটি) বিল ও বর্তমান পণ্যের বাজারদর যাচাই করলে কোটি টাকা শুল্ক ফাঁকি ধরা পড়বে এবং বিপুল পরিমান রাজস্ব আদায় হবে।
অনুসন্ধানে জানা গেছে, কনসাইনমেন্ট প্রতি কাস্টমস কর্তাদের ম্যানেজ করে একের পর এক চালান খালাশ পাচ্ছে। এর আগে বেনাপোল বন্দরের ৪২ নম্বর শেডে ঢাকার টিএল ট্রেডিংয়ের নামে আসা ইমিটেশন পণ্য চালানে শুল্ক ফাঁকির পণ্য ধরা পড়লেও কর্যত কোন ব্যবস্থা নেইনি কাস্টমস কর্তৃপক্ষ। মিথ্যা ঘোষণায় আনা অতিরিক্ত ২ হাজার ৪০ কেজি পণ্যের বেশি দেখিয়ে পণ্য চালানটি ছেড়ে দেই। তাছাড়া ঘোষণার অতিরিক্ত পণ্য চালানের জন্য ‘‘সাফটা” সুবিধা বাতিল বা সিঅ্যান্ডএফ সোহাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করেনি কর্তৃপক্ষ।
এদিকে, এ্যাসাইকোডা সার্ভার থেকে কাস্টমস ডাটা শিট পর্যালচনা করে দেখা যায় দেশের অনান্য স্টেশনে ইমিটেশন জুয়েলারী পণ্য চালানে গ্রস ওয়েট ৩০% (টিআর) দিয়ে থাকে। অথচ বেনাপোল বন্দরে কোন ক্ষমতাবলে কাস্টমস কর্মকর্তারা ৫০% টিআর সুবিধা দিয়ে পণ্য খালাশ অনুমতি দিচ্ছে। যা রাষ্ঠের সর্বচ্চ তদন্ত সংস্থা এনএসআই,ডিজিএফআই ও দুদক দিয়ে পণ্য চালান গুলো পর্যালোচনা করলে শুল্ক ফাঁকি উদঘাটন হবে।
অনুসন্ধানে উঠে এসেছে, সহকারী কমিশনার তওফিকুর রহমান (আইআরএম)-শাখায় যোগদানের পর থেকে বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকি বৃদ্ধি পেয়েছে। এর আগে তার দায়িত্বে থাকা শুল্কায়ণ গ্রুপে থাকাকালীন মটর পার্টস চালানে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে কয়েকজন ব্যবসায়ীকে শুল্ক ফাঁকি দিতে সহযোগিতা করেছে। এ কর্মকর্তা (আইআরএম) শাখায় যোগদানের পর পরীক্ষণে তার সহযোগী সহকারী রাজস্ব কর্মকর্তা সোলাইমান সাহেদের নাম দিয়ে শুল্ক ফাঁকিতে মেতেছে বলে অভিযোগ উঠেছে । ভয়ংকর এই সিন্ডিকেট চক্রের নীলনঁকশা বাস্তবায়নের ফলে গত অর্থ বছরে এ বন্দরে রাজস্ব ঘাটতি দাঁড়ায় ৪ হাজার ৭৩১ কোটি টাকা। এ দিকে পরীক্ষণে নামমাত্র কয়েকটি পণ্য দেখেই সিন্ডিকেটের মিথ্যা ঘোষণায় আনা পণ্য চালান পরীক্ষণ রিপোর্ট আর ঘুস বাণিজ্যের কবল থেকে এ বন্দর বাঁচাতে এনবিআরের দ্রুত নজর দেওয়া জরুরী বলে সংশ্লিষ্টরা দাবি জানিয়েছে।
এ বিষয়ে জানতে সিঅ্যান্ডএফ এজেন্ট “প্যারেন্ট’স ইন্টারন্যাশনাল বিসনেজ সেন্টার-এর মালিক আজিজুর রহমান লিটুর মুঠোফোনে কল করলে তার সেলফোন নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে বেনাপোল সহকারী কমিশনার তওফিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি। পণ্য খালাশের অনিয়ম বিষয়ে বেনাপোল কাস্টমস কমিশনার ফাইজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করলেও সংযোগ মেলেনি।
এমএসএম / এমএসএম
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান
নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা
পটিয়ায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে চুরি
বেনাপোল বন্দরে ইমিটেসন পণ্য সিন্ডিকেটের কারসাজিতে রাজস্ব ফাঁকি
কুড়িগ্রামে বিএনপির ৫ শতাধিক বৃক্ষরোপণ
গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা
৬১ বছরের পদমর্যাদা ও গ্রেড অবনমনের প্রতিবাদে মেহেরপুরে বিএডিসির অবস্থান কর্মসূচি